মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টেকনাফে বিজিবির অভিযানের ১ লাখ ৩০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

টেকনাফে বিজিবির অভিযানের ১ লাখ ৩০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

নিউজ ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানের মুখে এক লাখ ৩০ হাজার ইয়াবা ফেলে নাফ নদ সাঁতরে পালাল পাচারকারীরা।

সোমবার দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের নাফ নদ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে হ্নীলা ইউনিয়নের নোয়া পাড়ার বিজিবির বিশেষ ক্যাম্পের এলাকা বরাবর নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কেওড়া বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি।

সোমবার রাত আড়াইটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

পরে বিজিবির টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা থেকে এক লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীদের আটকে সারারাত অভিযান চলে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯