রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাঙ্গেরিতে ৭০ সাংবাদিকের পদত্যাগ

হাঙ্গেরিতে ৭০ সাংবাদিকের পদত্যাগ

নিউজ ডেস্ক :: সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির নিরপেক্ষ ও স্বাধীন সংবাদভিত্তিক ওয়েবসাইট ইনডেক্সের ৭০ জনের বেশি সাংবাদিক এবং কর্মী পদত্যাগ করেছেন। খবর বিবিসির। তাদের অভিযোগ, ওই ওয়েবসাইটকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। মঙ্গলবার ইনডেক্সের এডিটর ইন চিফ জাবোলেস ডালকে বরখাস্ত করা হয়।

সাংবাদিকদের মতে, এই সিদ্ধান্ত পরিষ্কারভাবে সরকারি হস্তক্ষেপ এবং ওয়েবসাইটকে চাপে ফেলার চেষ্টা। এর কয়েক ঘণ্টা পরেই বুদাপেস্টে সাংবাদিকদের স্বাধীনতার জন্য বিক্ষোভ সমাবেশ করেন ওই সাংবাদিকরা।

গত এক দশকেরও বেশি সময় ধরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ধীরে ধীরে দেশটির স্বাধীন সংবাদমাধ্যমকে নিজের নিয়ন্ত্রণে এনেছেন। সাংবাদিকতার স্বাধীনতা সূচকে হাঙ্গেরি ১৮০টি দেশের মধ্যে ৮৯তম স্থানে রয়েছে।

গত মাসেই জাবোলেস ডাল বলেছিলেন যে, ইনডেক্স ওয়েবসাইটে বাইরের চাপ বাড়ছে। ফলে সাংবাদিকদের কাজ অনিশ্চিত হয়ে পড়ছে। পরবর্তীতে তাকে পুনরায় কাজে ফিরিয়ে না আনায় তিন প্রধান সম্পাদক-সহ ৭০ জনেরও বেশি সাংবাদিক, সংবাদকর্মী পদত্যাগ করেন।

এদিকে, ওয়েবসাইটের বোর্ডের সভাপতি বোদোলাই বলছেন, জাবোলেস ডাল নিউজরুমের বিশৃঙ্খলা থামাতে পারছিলেন না। উল্লেখ্য, অরবানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী ওয়েবসাইটের অর্ধেক শেয়ার কিনে নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯