মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টাঙ্গাইলে মাদকাসক্ত নাতি হাতে দাদি হত্যা

টাঙ্গাইলে মাদকাসক্ত নাতি হাতে দাদি হত্যা

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের গোপালপুরে মাদকাসক্ত নাতি কুপিয়ে হত্যা করেছে দাদিকে। এ ঘটনায় নাতিকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে সেনের মাকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দাদির নাম হেনা বেগম (৬০)। গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামের তালেব আলীর স্ত্রী তিনি।

জানা গেছে, হেনা বেগম রান্নাঘরে বসে তার স্বামীকে ভাত খাওয়াচ্ছিলেন। এসময় ওই বৃদ্ধার ভাতিজা আব্দুর রাজ্জাকের ছেলে রিপন তার কাছে কিছু টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে রিপন ক্ষুব্ধ হয়ে রান্নাঘরে থাকা দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত হেনা বেগম সম্পর্কে রিপনের বাবা আব্দুর রাজ্জাকের চাচাতো ফুফু। তাদের বাড়ি পাশাপাশি। রিপন মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। খুন করে বাড়ির পাশে রাস্তার একটি দোকানে বসলে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, খুনের অভিযোগে নাতিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯