রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে ৫ লাখ টাকার সেতু মেরামতের খরচ নিচ্ছে ৫২ লাখ!

চট্টগ্রামে ৫ লাখ টাকার সেতু মেরামতের খরচ নিচ্ছে ৫২ লাখ!

নিউজ ডেস্ক :: কালুরঘাট সেতু মেরামতের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ও রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন আইনজীবী সেলিম চৌধুরী।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী বরাবরও চিঠি দিয়ে তিনি এর প্রতিবাদ জানান।

সেলিম চৌধুরী চিঠিতে উল্লেখ করেন, সারাদেশের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের রেল যোগাযোগের একমাত্র মাধ্যম কালুরঘাট সেতু। রেলওয়ে কর্তৃপক্ষ মেরামতের নামে ৫২ লাখ টাকা বরাদ্দ করে। দরপত্র অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান ‘এবি কনস্ট্রাকশন’ কাজটি পেয়েছে।

কার্যাদেশ অনুযায়ী সেতুটি মেরামতের জন্য ১৩-২৩ জুলাই ১০ দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু গণমাধ্যমে খবর বের হয় ১৩-১৯ জুলাই কোনো কাজই হয়নি। বরাদ্দকৃত অর্থ লুটে খাওয়ার জন্য সেতু বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ২০ জুলাই থেকে লোকদেখানো কিছু কাজ হচ্ছে। স্থানীয়দের অভিযোগ বরাদ্দকৃত টাকার মধ্যে ৫-৭ লাখ টাকা খরচ হবে। বাকি টাকা রেলওয়ের প্রকৌশল বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে আত্মসাৎ করার প্রচেষ্টা চলছে বলে আইনজীবী সেলিম চৌধুরী উল্লেখ করেন।

সেলিম চৌধুরী অনুসন্ধান ২৪কে বলেন, মাত্র ৫ লাখ টাকা খরচ করে বাকি টাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ও রেলওয়ের প্রকৌশল বিভাগ আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত। আমি এ বিষয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে বলেছি। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলেছেন।

তিনি বলেন, চিঠির অনুলিপি দুর্নীতি দমন কমিশন ও রেলপথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রয়োজনে এ বিষয়ে আমি আদালতেও যাবো। কারণ কালুরঘাট সেতুর সঙ্গে লাখ লাখ মানুষের সম্পৃক্ততা রয়েছে। ৫২ লাখ টাকাতো কম, ১০ কোটি টাকা দিয়েও কাজ করছে

অভিযোগের বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন অনুসন্ধান ২৪কে বলেন, আমরাতো পুরো ব্রিজের কাজ করতে পারবো না। কালুর ঘাট সেতুতে যেখানে সংস্কার প্রয়োজন সেখানে মেরামত করা হচ্ছে।

তিনি বলেন, ১০ বছর আগে এ সেতুর কাজ করছিলো ১০ কোটি টাকা দিয়ে। ৫২ লাখ টাকাতো অনেক কম। এরপরও যেহেতু অভিযোগ আসছে, এ বিষয়ে তদন্ত করা হবে। একচুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে এবি কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করলে তাদের কাউকে পাওয়া যায়নি।

কালুরঘাট রেলসেতুটি নির্মিত হয় ১৯৩০ সালে। ৯০ বছর বয়সী সেতুটির এখন মরণদশা। তবু ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে দিনে প্রায় ১ লাখ মানুষ এই সেতু ব্যবহার করছেন। চট্টগ্রামের বোয়ালখালী, পূর্ব পটিয়া, দক্ষিণ রাঙ্গুনিয়া, শহরের চান্দগাঁও ও মোহরা এলাকার প্রায় ২০ লাখ মানুষ এ সেতুর ওপর নির্ভরশীল। কালুরঘাট সেতুর জায়গায় নতুন করে একটি দ্বিমুখী সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

সর্বশেষ গত মাসে অনশন করেন বোয়ালখালীর মুক্তিযোদ্ধারা। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে নতুন সেতুর বিষয়ে সুরাহা না হলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছিলেন প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯