রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগান কিশোরী অস্ত্র নিয়ে একাই তালেবান জঙ্গিদের রুখে দিলো

আফগান কিশোরী অস্ত্র নিয়ে একাই তালেবান জঙ্গিদের রুখে দিলো

নিউজ ডেস্ক :: অস্ত্র হাতে একাই তালেবান জঙ্গিদের রুখে দিলো আফগান কিশোরী এ ঘটনার পর অস্ত্র হাতে কিশোরীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই তালেবান জঙ্গিকে গুলি করে মেরে ‘বীরত্ব’ দেখানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে এক আফগান কিশোরী। ওই জঙ্গিরা কিশোরীর মা-বাবাকে হত্যা করেছিল।

আফগানিস্তানের ঘোর প্রদেশের স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ১৭ জুলাই রাতে তালেবান জঙ্গিদের দলটি ওই কিশোরীর বাড়িতে হামলা চালায়। জঙ্গিদের গুলিতে কিশোরীর মা ও বাবা মারা যায়। তখন ঘরের ভেতর থেকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে সে।

পরিবারের একে-৪৭ রাইফেল দিয়ে তালেবান জঙ্গিদের লক্ষ্য করে সে পাল্টা হামলা চালায়। এতে দুই জঙ্গি নিহত এবং আরও কয়েকজন আহত হয়।

তালেবান জঙ্গিরা ওই কিশোরীর বাড়িতে হামলা চালিয়েছিল কারণ তার বাবা সরকার সমর্থক ছিলেন।

এ ঘটনার পর অস্ত্র হাতে কিশোরীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই কিশোরীর ‘বীরত্বের’ প্রশংসা করেছেন। পরে তালেবানরা আবারও ওই বাড়িতে হামলা চালানোর চেষ্টা করলেও গ্রামবাসী এবং সরকার সমর্থিত সেনাদের বাধার মুখে তারা পিছু হটে।

জানা গেছে, ওই কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তাকে এবং তার ছোট ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে অনুন্নত প্রদেশ ঘোর এবং সেখানে নারীর বিরুদ্ধে সহিংসতার হার অন্য অঞ্চলের তুলনায় বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯