মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাটোরে ডিবি পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৯৯৯-এ ফোন করে রক্ষা

নাটোরে ডিবি পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৯৯৯-এ ফোন করে রক্ষা

নিউজ ডেস্ক :: নাটোরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে জামিল নামে এক পর্যটকের ব্যাগে ইয়াবা ঢুকিয়ে ফাঁসাতে চেয়েছিলেন শাহীন আলম নামে এক যুবক। এ সময় তার জামিল সফর সঙ্গীদের ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। তারা ঘটনাস্থলে এসে বিষয়টির প্রতিকার চেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে রক্ষা পান।

আজ শুক্রবার নাটোর সদর উপজেলার উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুয়া ডিবি পরিচয়দানকারী শাহীন শহরের ফুলবাগান এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে। পুলিশ ও হয়রানির শিকার যুবকরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের লক্ষীপুর ভাটাপাড়া যুব সংঘের ১৪ সদস্য সাতটি মোটরসাইকেলে উত্তরা গণভবনের সামনে দিয়ে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে যাচ্ছিলেন।

এ সময় বহরের পেছনে একা থাকা সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দিপনের মোটরসাইকেলের গতিরোধ করেন শাহীন আলম। তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জামিলের ব্যাগ তল্লাশি শুরু করেন। এক সময় শাহীন তার কাছে থাকা ইয়াবা জামিলের ব্যাগে ঢুকিয়ে দেন। জামিল ঘটনার প্রতিবাদ জানিয়ে তার অন্য সঙ্গীদের ফোন দেন। তারা ঘটনাস্থলে এসে বিষয়টির প্রতিকার চেয়ে ৯৯৯- এ ফোন দিলে নাটোর সদর থানার পুলিশ সেখানে পৌঁছে শাহীনকে আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯