রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাঠগড়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ নিজেকে করোনায় আক্রান্ত বলে কান্নাকাটি

কাঠগড়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ নিজেকে করোনায় আক্রান্ত বলে কান্নাকাটি

নিউজ ডেস্ক :: করোনা ভাইরাস পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ নানা প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম নিজেকে করোনা আক্রান্ত বলে দাবি করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে আদালতে রিমান্ড শুনানিকালে এ দাবি করেন সাহেদ। রিমান্ড শুনানির সময় কাঠগড়া থেকে তিনি বিচারকের উদ্দেশে বলেন, আমি কি একটা কথা বলতে পারি? এ সময় তিনি কান্নাকাটি শুরু করেন।

এরপর বিচারকের উদ্দেশে বলেন, আমি দেড় মাস ধরে করোনায় আক্রান্ত। আমার বাবা করোনায় মারা গেছেন।

তিনি বলেন, আমি মার্চে প্রথম দিন যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাই, তখন তারা আমাকে আমার হাসপাতালের লাইসেন্স নবায়ন করতে বলেন। তখন আমি বলি আমার লাইসেন্সের ঘাটতি আছে। তখন তারা বলে যে লাইসেন্স নবায়নের জন্য সোনালী ব্যাংকে টাকা জমা দেন। আমি তাদের কথা মতো টাকা জমা দেই। সারা দেশে করোনা চিকিৎসার কাজ বেসরকারিভাবে আমরাই শুরু করেছি। তারপরেও আমার সবগুলো প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা রোগীদের চিকিৎসায় আমিই প্রথম সরকারকে বেসরকারি হাসপাতাল দিই। করোনার চিকিৎসা দিতে গিয়ে আমি এবং আমার পরিবার আক্রান্ত হই।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সাহেদ, মাসুদ ও তারেক শিবলীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রতারণা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে সাহেদ এবং মাসুদের ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর পিপি আব্দুল্লাহ আবু। আসামি পক্ষে আইনজীবী নাজমুল হোসেন রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন।

শুনানির একপর্যায়ে সাহেদ আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি রিজেন্ট হাসপাতালের লাইসেন্স নিয়েও কথা বলেন। তিনি বলেন, লাইসেন্স নবায়নের জন্য সরকারি ফি সোনালী ব্যাংকে জমা দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স নবায়নে বিলম্ব করেছে। এখানে আমাদের কোন দায় নেই।

এর আগে বুধবার (১৫ জুলাই) রাতে ডিএমপির গোয়েন্দা শাখার হাজতখানায় রাখা হয় সাহেদকে। সকাল সাড়ে ১০টার দিকে তাকে নিয়ে আদালতে পৌঁছায় পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, আদালতে পুলিশ তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়েছে।

ওই দিন ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত পাড়ি দেওয়ার সময় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার বিরুদ্ধে দেবহাটা থানায়ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

করোনা ভাইরাস পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ নানা প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। সেই মামলায় মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন মোট আটজন।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট ও সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল হাসপাতালটি। পরে ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতালের দুই শাখা ও তার মূল কার্যালয় সিলগালা করে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯