রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন :: বরিশাল কাউনিয়া বিসিক এলাকার উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণের নামে চলছে কোটি কোটি টাকার নতুন ইট হরিলুঠ পুরান ইট ব্যবহার। ন্যপথ্যে রয়েছেন বিসিক কর্মকর্তা. ঠিকাদারী প্রতিষ্টান ও বিসিক কমিটির কিছু সরকার দলীয় নেতাকর্মী। বিসিকবাসী প্রতিবাদ করলে চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন রকম হুমকি দেয়ার অভিযোগ।
জানাগেছে ২০১৯-২০ অর্থ বছরে নগরীর বিসিক এলাকার ৩ কিঃ মিঃ রাস্তা র্নিমান, ভূমি উন্নয়ন, বাউন্ডারি ওয়াল, ড্রেন কালভাট, বিসিক অফিস, পুকুর খননসহ বিসিক এলাকা উন্নয়নের জন্য ৫২ কোটি বরাদ্ধ হয়। ২০১৯ সালের মার্চ মাসে ৩১ কিঃ মিঃ ভূমি উন্নয়নের জন্য ৬ কোটি সাতচল্লিশ লাখ টাকা বরাদ্ধ টেন্ডারের মাধ্যমে কাজ পায় ঠিকাদারী প্রতিষ্টান ইউনুস এ্যান্ড ব্রার্দাস (প্রা:) লিমিটেড। কাজ শুর হওয়ার কথা ছিলো মার্চ মাসে ২০১৯ সালে। এবং ১৮০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ১ বছর তিন মাস পরে নাম মাত্র কাজের উদ্বোধন হলেও কচ্ছপ গতীতে চলছে কাজ। একইভাবে ১৮০০ কিঃমিঃ বাউন্ডারি ওয়াল ১ কোটি পঁচিশ লাখ টাকার বরাদ্ধ ২০১৯ সালের জুন মাসে কাজ পায় ঠিকাদারী মজিদ সন্স কনট্রাকশন লিমিটেড। ড্রেন কালভাল বরাদ্ধের ৫ কোটি সাতহত্তর লাখ টাকা বরাদ্ধ ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে কাজ পায় ঠিকাদারী এমএস বিল্ডার্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ৩ কিঃমিঃ রাস্তা র্নিমানে বরাদ্ধ ৬ কোটি চৌষাট্রি লাখ টাকা ২০১৯ সালে ডিসেম্ভর মাসে কাজ পায় ঠিকাদারী মের্সাস ইসলাম ব্রার্দাস, ট্রেজার আইসল্যান্ড। এবং সকল ঠিকাদার নির্দিষ্ট ১৮০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও বিসিক কর্মকর্তা ও বিসিক কমিটির লোকদের সঙ্গ নিয়ে কচ্ছপ গতীতে চালিয়ে যাচ্ছে কাজ।
অনিয়মের মধ্য দিয়েই প্রথম শুরু হয় ২৫ বছরের পুরানো ইট রাস্তায় ব্যবহার। রাস্তার দু’পাশে মাঠি ভরাটের কাজ, ড্রেন কালর্ভাট, বাউন্ডারি ওয়াল, ভূমি উন্নয়ন পুকুর খনন। এভাবে নানা রকম অজুহাত দেখিয়ে চলছে বিসিক এলাকার উন্নয়ন। এতে চরম ভুগান্তি পোহাতে হয় এ রাস্তায় যাতায়াতকারী যানবাহন ও মানুষদের। কিছুদিন থেকে বিসিক এলাকার কাজ শুরু হলে ২৫ বছর আগের রাস্তায় ইট তুলো কাদামাখা অবস্থার পুরানো ইট ভাঙ্গিয়ে ফের রাস্তায় দিয়ে কাজ করার দৃশ্য ধরা পরে প্রতিনিধির ক্যামেরায়।
সরেজমিনে কোন ঠিকাদার প্রতিষ্টানের লোক পাওয়া যায়নি। তবে দূরে এক ভদ্র লোক দাড়িয়ে ছিল জানতে চাইলে তিনি বলেন, আমি বিসিক উন্নয়ন কাজের সাইট ইঞ্জিনিয়ার। জানতে চাওয়া হয় কাদামাখা এতো পুরানো ইট তা দিয়ে ফের রাস্তা তৈরি কি নিয়মে আছে তিনি বলেন, আমি কি করবো এখানে আমি আসছি মাত্র চাঁর দিন কেউ কোন কথা শুনে না। রাস্তার লেবার সরদারকে ডাকলে তিনি বলেন, সব পুরানো ইট দিয়ে আমাকে কাজ করতে বলছে তাই আমি দেড় মাস পর্যন্ত করি সব রাস্তায় আমি পুরানো ইট ব্যবহার করে আসছি কেউ তো বাধা দেয়নি। তিনি বলেন, দেড় মাস পরে আপনারা এসে জিজ্ঞাসা করলেন এই প্রথম। কাজের অনিয়মের বিষয় বিসিক অফিস কতৃপক্ষ (পিডি) খায়রুল বশার প্রতিনিধির প্রশ্নের উত্তর না দিয়ে উপ-সহকারী প্রকৌশলী মোঃ ওয়াহিদুল হকের কাছে পাঠিয়ে দেন। তিনি প্রথমেই বলেন, তথ্য তো অনেক সাংবাদিক নিতে এসেছিলেন কত জনকে দিবো। পরে তিনি তার রুমে ডুকে কিছু তথ্য দেয় এবং অনিয়মের যে তথ্যগুলো পুরানো ইট ব্যবহার করা যাবে কি না এমন প্রশ্ন করলে প্রথমে তিনি যাবে বলেন, পরে জানতে চাওয়া হয় তার কোন ডকুমেন্ট আছে তখন আর কোন উত্তর দিতে পারেননি। বিসিক অফিসে ওই কর্মকর্তার সাথে কথা বলার সময় রুমের মধ্যে ডুকে এক লোক সে নিজেকে বিসিক কমিটির সহ সাধারন সম্পাদক পরিচয় দিয়ে সাংবাদিকে বাজে মন্তব্য করতে শুরু করেন এবং বলেন এর আগে কাজ হয়েছে তখন তো কোন সাংবাদিক আসেনি এখন চুলকানি উঠছে সাংবাদিকদের এমন কথা বলতে না বলতেই বাহির থেকে অন্য এক লোক এসে সাংবাদিক কেনও তথ্য নিতে আসছে এবং অফিসে ডুকার সাহস কই পাইছে এমন করে বলতে থাকে। সে আরো বলেন, যদি সাংবাদিক কোন তথ্য নিতে আসে ডিসির কাছ থেকে নিতে বলবে। আর কোনও তথ্য কেউ নিতে আসলে অফিসে ডুকরতে দিবে না তার এমন উত্তজনা দেখে মনে হয়েছিল সে কেউ বড় অফিসার তার নাম জানতে চাওয়া হলে তিনি বলেন ডিসির কাছে আমার নাম বলিয়েন আমি বাবুল। বিসিক অফিসে বসে এমন ত্রাস করলো কোনও অফিসার তার জবাব দেয়নি।
গোপনে জানাযায়, ওই লোকটা হলো বাবুল তবে অফিসের কিছুই না সে ফরচুনের জুট বাবুল নামে পরিচিত সুদু তাই না বিসিক এলাকায় সন্ত্রাসী জুট বাবুল নামে পরিচয় তার। নাম গোপনে অনেকেই বলেন, বাবুল আগে ফরচুনের জুট টানতো এর মধ্যে চোরাই একটি ট্রাক কিনে অসধভাবে কিছু টাকা আয় করে। আর তিনি বিসিক এলাকায় একটি সন্ত্রাসী বাহীনি তৈরি করে ফেলছে তার কারনে কেউ কিছু বলতে চাইলে বলতে পারে না। এলাকাবাসী এর প্রতিবাদ করলে বাবুল সন্ত্রাসী বাহীনির লোকজন এবং স্থানীয় কিছু নেতাকর্মী চাঁদাবাজি মামলাসহ নানা রকম হুমকি প্রদান করেন। বিসিক কমিটির লোকদের কাছ থেকে জানাযায়, বাবুল কমিটির কোন লোক না সে বিসিক এলাকায় সন্ত্রাসী বাহীনির রাজত্ব কায়েম করছে এক অদৃশ্য শক্তির মাধ্যমে।
বিসিক কমিটির সদস্যরা বলেন, এত নিম্ম মানে কাজ কোথাও হয়েছে কি না আমাদের জানা নেই। তারা আরো বলেন, কমিটি লোকের নাম দিয়ে এই কাজ করে আসলে ১১ সদস্য বিশিষ্ট কমিটি লোকের মধ্যে মাত্র ৩ থেতে ৪ জন লোক এর সাথে শেয়ার আছে তাও বর্তমান সভাপতির আপন ভাই ও আরও দুই একজন। তবে অনিয়মের বিষয় বিসিক কমিটির সভাপতি বলেন, আমরা সবাই মিলে কাজ করি এমন কোন অনিয়মের বিষয় আমার জানা নেই। তবে এমন যদি হয় তা হলে আমি বিষয়টি দেখবো। তবে ২৫ বছরের পুরানো ইট ব্যবহার করা যাবে কি না এই বিষয় জানতে চাইলে তিনি কোনও উত্তর দেয়নি। বিসিক কর্মকর্তা মোঃ ওয়াহিদুল হকের ভিন্ন কথা তিনি বলেন, বিসিক উন্নয়নের কাজ বিসিক কমিটির লোকেরাই করে কোনও ঠিকাদার করে না তাদের কাছ থেকে কমিটির লোকেরা নিয়ে গেছেন।
সরজমিনে কথা হয় এক ঠিকাদারী প্রতিষ্টানের সাথে তিনি বলেন, বিসিক উন্নয়নের কাজ বিসিক কমিটির লোকেরাই করে। তারা পুরানো ইট দেয় না ইটের পরির্বতে মাটি দেয় সেটা তারা ও বিসিক কর্মকর্তা ভালো জানেন।
জানতে চাইলে বরিশাল বিসিক উপ-ব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ বলেন, আসলে এই কাজের দায়িত্ব আমার না। কিন্তু আমার পাওয়ার কথা সবাই যানে আমার মাধ্যেমে হয়। তবে কোন অনিয়মের বিষয় হলে আমি আমার অফিসারকে জানাবো। তিনি আরো বলেন, আমি অন্যায় করি না আর তা প্রচায় দেই না তাতে সে আমার যেই হউক আমি অন্যায় প্রতিবাতকারী। অন্যায় প্রতিবাত করে যদি আমাকে বান্দরবন পাঠায় সেখানে গিয়ে চাকুরী করবো তাতে আমার কোন দিধা নেই। তবে পুরানো ইট ব্যবহার হয় আমি অভিযোগ শুনেছি, তবে এ বিষয়ে আমি অবগত নয়। তবে এই পুরানো ইটগুলো উত্তোলন করে ক্রাসিং করে পুনরায় রাস্তা মেরামতে ব্যবহার হবে স্টিমিটে উল্লেখ আছে কি না সেটা আমার জানা নেই বলে জানান এই কর্মকর্তা।