বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ৭০ বোতল ভারতীয় মদ সহ তিন মাদক ব্যাবসায়িকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর আকনপাড়ার (তিন রাস্তার মোড়) বিনয় এস প্লাজা এর সামনে হইতে ৭০ বোতল ভারতীয় তৈরি মদ ও ০১ টি প্রাইভেটকার আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
আটকরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়াখলা গ্রামের বিপ্লব পালমা (৩৬), সুহৃদ পালমা ও চুয়ারিয়া গ্রামের রতন বিশ্বাস (৩৮)।
আটকের বিষয়ে জানতে চাইলে ওসি মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোরে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে এবং জেলহাজতে পাঠানো হয়েছে।