সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে করোনা আক্রান্ত গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি

বরিশালে করোনা আক্রান্ত গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি

নিজস্ব বার্তা পরিবেশক :: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে এই চৌকশ পুলিশ কর্মকর্তার শরীরে ভাইরাসের অস্থিত্ব মিলেছে। বিষয়টি বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহিউদ্দিন নিজেই মুঠোফোনে নিশ্চিত করেন। বরিশাল মেট্রোপলিন পুলিশের মাঠপর্যায়ের অফিসার মহিউদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দেওয়ায় তিনি বাসায় থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকদের পরামর্শে ওষুধ সেবন করে। এবং তিন দিন পূর্বে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। সেই রিপোর্ট বৃহস্পতিবার রাতে প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে তাঁর শরীরে প্রাণঘাতী করোনা উপস্থিতি পাওয়া যায়। পুলিশ কর্মকর্তা আরও জানান, বাসায় অবস্থান করলেও স্ত্রী-সন্তানদের কাছ থেকে দূরত্ব বজায় রেখেছেন। একাকী একটি কক্ষে আছেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ডাক্তারদের পরামর্শে ওষুধ সেবন করেন। এই রোগ থেকে মুক্তি পেতে এসআই মহিউদ্দিন সকলের দোয়া চেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯