রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুয়েত ফেরত আড়াই লাখ বাংলাদেশি

কুয়েত ফেরত আড়াই লাখ বাংলাদেশি

নিউজ ডেস্ক :: বিদেশি পেশাজীবী ও শ্রমিক কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত। এ সম্পর্কিত একটি বিল কুয়েতের সংসদে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে। ওই প্রস্তাব অনুযায়ী প্রতিটি দেশের জন্য একটি কোটা থাকবে।

বাংলাদেশের জন্য এই কোটা হবে কুয়েতের জনসংখ্যার ৩ শতাংশ। বর্তমানে কুয়েতের জনসংখ্যা প্রায় ১৩ লাখ। সেখানে বাংলাদেশি আছে তিন লাখেরও বেশি। নতুন প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশিদের কোটা দাঁড়াবে মাত্র ৪০ হাজারে।

এ বিষয়ে জানতে চাইলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম অনুসন্ধান ২৪কে বলেন, ‘বিলটি পাস হলে আমাদের লোক কিছুই থাকবে না। এটা নিয়েই যুদ্ধ করতে হবে। তবে যুদ্ধ করলেও আমি ঠিকমতো বুঝতে পারছি না কুয়েতিরা কী করছে। এই লোকগুলো চলে গেলে কুয়েত তো অচল হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমি যতদূর জানতে পারছি, তারা বেশিরভাগকে বিদায় করবে। বিলটি পাস হলে বাংলাদেশিরা সমস্যায় পড়বে। তবে আশা করছি যে স্তরে আমাদের লোকজন কাজ করেন সেখানে কুয়েতিরা কাজ করবেন না।’ এটি পপুলার ইস্যু এবং এটি পাস হবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এগুলো কুয়েতে খুব পপুলার বিষয়। অনেক দিন থেকে এখানকার সংসদে এটি নিয়ে আলোচনা চলছে। কুয়েতের তেল খাতে এখন কোনও বিদেশি নিয়োগ দেওয়া হচ্ছে না।’

ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, পেশাজীবী পদে কয়েক হাজার বাংলাদেশি কাজ করেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমার মনে হয় তারা একটি সময়সীমা বেঁধে দেবে। আগে শুনেছিলাম ১০ বছর করবে। তবে বিরোধীরা চাচ্ছে ৫ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করতে।’

বাংলাদেশকে কিছু জানিয়েছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, আমাকে কিছু বলেনি। ওরা কারও ধার ধারে না। করোনার সময়ে লোক পাঠানো বন্ধ করতে চাইলাম, তারা শুনলো না। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার লোক গত তিন মাসে পাঠিয়েছে।

এদিকে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কুয়েতের একটি সংসদীয় কমিটি বিভিন্ন দেশের জন্য কোটা ঠিক করে এ সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করেছে। ওই প্রস্তাব অনুযায়ী সেখানে অবস্থানরত ভারতীয়দের সংখ্যা কুয়েতের মোট জনসংখ্যার ১৫ শতাংশের বেশি হবে না। মিসরীয়, ফিলিপিনো ও শ্রীলঙ্কানদের জন্য কোটা ১০ শতাংশ। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও ভিয়েতনামের জন্য তিন শতাংশ কোটা নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯