সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ইউএসইও) মো. মোস্তফা আলম করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।
গত কয়েকদিন ধরে তার জ্বর, মাথাব্যথা ও ঘ্রাণশক্তি লোপ পাওয়ায় রবিবার(০৬ জুলাই) তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে সোমবার সকালে রিপোর্ট পজিটিভ আসে।
তিনি বর্তমানে বরিশাল শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন। দেশেকরোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি বানারীপাড়াবাসীর পাশে ছিলেন। তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।