সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালকের মৃত্যু করোনায়

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালকের মৃত্যু করোনায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার। আজ রবিবার (৫ জুলাই) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানান, অধ্যাপক ডা. নুরুল আনোয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, সাবেক আইপিজিএমআর (ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চ, বর্তমানে বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

পরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং সেখান থেকেই অবসরে যান তিনি। অবসরের পরে ইব্রাহিম মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান, ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। চিকিৎসকদের এই সংগঠনটি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জন চিকিৎসক মারা গেছেন, আর করোনার উপসর্গে মারা গেছেন সাত জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২৫ জন চিকিৎসক, এক হাজার ৩৫১ জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৯২৫ জন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. নুরুল আনোয়ার ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯