বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোটারী ক্লাব অব বরিশাল এর উদ্যোগে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়

রোটারী ক্লাব অব বরিশাল এর উদ্যোগে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়

গতকাল ৫ জুলাই রবিবার দুপুর ১২ টায় রোটারী ক্লাব অব বরিশাল এর আয়োজনে কালেক্টরেট জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, রোটারি ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার আরটিএন পিপি মোঃ হান্নান মল্লিক, রিজন চেয়ার কীর্তনখোলা বরিশাল আরটিএন পিপি মোঃ মাহাতব উদ্দিন আল মাহমুদ, রোটারী পিপি জুয়েল সাহা কবির শাহীন (ডিডিএস), ডেপুটি গভর্নর রোটারিয়ান শফিকুল ইসলাম চুন্নু, রোটারিয়ান মোঃ আফতাব হোসেন এমডি (পিএইচএফ), রোটারিয়ান পিপি আনোয়ার হোসেন তালুকদার, রোটারিয়ান পিপি ইকবাল আজম খান, রোটারিয়ান পিপি এ কে এম আবুল বশার , রোটারিয়ান পিপি জাকির হোসেন বুলু, সভাপতি মোঃ হালিম ভূঁইয়া, সভাপতি কীর্তনখোলা আড. আবুল বাশার, সভাপতি মিড টাউন মাহমুদুল করিম হাসনাইন, সভাপতি ইলেট বরিশাল আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, রোটারিয়ান কাজী মিরাজ মাহমুদ, রোটারিয়ান এনামুল হক বাহার, রোটারিয়ান শামিম, রোটারিয়ান সেলিম আহম্মেদ, রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, কাজী আফরোজা সেক্রেটারী রোটারী ক্লাব অব মিড টাউন বরিশাল, রোটারিয়ান প্রজেক্ট চেয়ার সেক্রেটারী কাজী আল-মামুন রোটারী ক্লাব অব বরিশাল

আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে বেলা ১২ টায় ৩০ মিনিটে নগরীর একে স্কুল প্রাঙ্গনে বিভিন্ন ফলের গাছ রোপন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর ২ টি পুকুরে ৫ হাজার পিচ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার টি বিভিন্ন প্রজাতির ফলোজ ও বনজ গাছ রোপন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক রোটারী ক্লাব ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে যোগদান করেন এবং মরহুম ডাক্তার আনোয়ার হোসেনের রুহে মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া মোনাজাতের মাধ্যেমে অনুষ্ঠান সমাপ্তি করা হর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯