সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বে করোনার একদিনে নতুন রেকর্ড

বিশ্বে করোনার একদিনে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক :: বিশ্বে একদিনে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ১২ হাজার ৩২৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিস্থিতি পর্যালোচনামূলক প্রতিবেদন উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। এর আগে বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে নতুন করে আক্রান্তদের মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের বসবাস আমেরিকা মহাদেশে। এরমধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর অধিবাসী। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৮ হাজার মানুষ। এরমধ্যে একটা বড় অংশ ভারতীয় নাগরিক।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সন্ধ্যা নাগাদ বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৮৫৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৪৩৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ হাজার ২৬৫ জনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯