রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালের দাদার সঙ্গে নদীতে গোসলে দুই নাতির মৃত্যু

বরিশালের দাদার সঙ্গে নদীতে গোসলে দুই নাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামে দাদার সঙ্গে নদীতে গোসল করতে নেমে দুই নাতির মৃত্যু হয়েছে।

রোববার (০৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাঙ্গামাটি নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

মৃত শিশুরা হলো- মো. জোবায়েদ (৪) ও আব্দুর রহমান (৭)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। জোবায়েদ গোপালপুর গ্রামের মামুন পাহলানের ছেলে। মামুন পাহলানের ভাই সোহেল পাহলানের ছেলে আব্দুর রহমান।

স্থানীয়রা জানায়, জয়নাল আবেদীন দুই নাতি জোবায়েদ ও আব্দুর রহমানকে নিয়ে দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন রাঙ্গামাটি নদীতে গোসল করতে যান। নদীর পাড়ে পৌঁছে নাতিদের বসিয়ে রেখে ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহে গাছে ওঠেন। গাছ থেকে দাদা নেমে দেখেন নাতিরা নেই। নদীর পাড়ে জুতা পড়ে আছে তাদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, নদী খরস্রোতা হওয়ায় তল্লাশি চালাতে ডুবুরিদের বেগ পেতে হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর মধ্যে জোবায়েদের মরদেহ পাওয়া যায়। এর প্রায় ১০ মিনিট পর আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি জালাল উদ্দিন। মরদেহ উদ্ধারের পর জালাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে চিকিৎসা দেয়ার পর সুস্থ হন।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯