শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সিরাজ উদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন নিহতের সহোদর নাজিম উদ্দিন। বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তের ১২৬০ মেইন পিলার সংলগ্ন ৮ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ উদ্দিন ও আহত নাজিম উদ্দিন উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দমদমা গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, আলী আমজদের ভাই ফিরোজের হারিয়ে যাওয়া গরু খুঁজতে গিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়েন দুই সহোদর সিরাজ উদ্দিন ও নাজিম উদ্দিন। এ সময় খাসিয়ারা ছররা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে প্রাণ হারান। এ সময় ফিরোজ পালিয়ে আসে এবং আহত নাজিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, গরু আনতে দুই সহোদর ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে খাসিয়ারা গুলি করে। এতে ঘটনাস্থলে সিরাজ মারা যান। পরে দমদমা বিওপি’র বিজিবি তাদের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে আনলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯