রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের উত্তর প্রদেশে ৮ পুলিশ নিহত দুর্বৃত্তের গুলিতে

ভারতের উত্তর প্রদেশে ৮ পুলিশ নিহত দুর্বৃত্তের গুলিতে

অনলাইন ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে পুলিশের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে প্রদেশের রাজধানীর লখনৌ থেকে ১৫০ কিলোমিটার দূরে কানপুরের কাছে শিবরাজপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া রয়েছেন ৩ জন সাব-ইন্সপেক্টর ও ৪ জন কনস্টেবল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিকাশ দেবু নামে পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা অন্তত ৬০ মামলার আসামিকে গ্রেপ্তারের অভিযানে যান স্থানীয় ৩টি থানার পুলিশ সদস্যরা। রাত ১টার দিকে ওই এলাকায় ঢোকার পর একটি বাড়ির ছাদ থেকে পুলিশ টিমের ওপর এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। তাতেই মৃত্যু হয় ৮ পুলিশ কর্মীর। এ ঘটনায় ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্র বলছে, সম্ভবত অভিযানের খবর আগেই পেয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। তারা তৈরি হয়েই ছিল। পুলিশের গাড়ি আসতেই গুলি চালাতে শুরু করে। ঘটনার পরেই উত্তর প্রদেশের সীমানা সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এদিকে পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অসতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯