শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল হিজলার ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার

বরিশাল হিজলার ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিঁখোজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ডুবে যাওয়া ওই নারীর নাতি এখনো নিঁখোজ রয়েছে। শুক্রবার (০৩ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে হিজলা উপজেলার ছয়গাও গ্রাম থেকে একই পরিবারের ১১ জন সদস্য নিজস্ব ট্রলারযোগে বিষকাটালি গ্রামে যাচ্ছিলো। রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে মেঘনার শাখা নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোতের মুখে পরে ট্রলারটি। এসময় ট্রলারটি ডুবে গেলে স্থানীয়দের সহায়তায় ৯ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।

তবে নিঁখোজ থাকে শাহিদা বেগম (৫০) নামের এক নারী ও তার নাতি ৪ বছরের শিশু সন্তান সায়মুন।

ওসি বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি আমরা স্থানীয় মাধ্যমে জানতে পারি। এরপর থেকে এ পর্যন্ত নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৩ জুলাই) সকাল ৮টায় নদী থেকেই ছয়গাও গ্রামের বাসিন্দা মোতালেব বেপারির স্ত্রী শাহিদা বেগমের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। তবে একই গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে সায়মুনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯