সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩ ধরনের জীবাণুর সংক্রমণ ডা. জাফরুল্লাহর ফুসফুসে

৩ ধরনের জীবাণুর সংক্রমণ ডা. জাফরুল্লাহর ফুসফুসে

নিউজ ডেস্ক :: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে তিন ধরনের জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। বর্তমানে তিনি নিউমোনিয়া জনিত জটিলতায় ভুগছেন।

বৃহস্পতিবার (০২ জুলাই) রাত সোয়া ৮টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মোস্তাফিজের বরাত দিয়ে তথ্য দেওয়া হয়।

ডা. মামুন মোস্তাফিজ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। তার ফুসফুসে তিন রকম জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। আজ তার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে তার ফুসফুসে মাল্টিপল লাং অ্যাবসেস (Multiple Lung Abscess) শনাক্ত হয়েছে। মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা তৃতীয়বার অবনতি হবার পর এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেশবাসীর দোয়া প্রার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯