রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহার পাঠানোর নামে প্রতারণা, ৩ বিদেশি গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহার পাঠানোর নামে প্রতারণা, ৩ বিদেশি গ্রেফতার

নিউজ ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ৩ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারদের একজন কেনিয়ার ও দুজন ক্যামেরুনের নাগরিক। তারা হলেন- সোলেমান ওরফে গুইন্যাং টেগোমো বের্টিন, গুইন্যাং তোয়োসের্জ ক্রিশ্চিয়ান ও ইকোনগো ইরনাস্ট ইব্রাহীম।

বুধবার (১ জুলাই) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজ ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার তাদের গ্রেফতারের বিষয়টি জানান।

রেজাউল হায়দার বলেন, তারা ২০১৮ সাল থেকে বাংলাদেশে অবস্থান করে সামাজিক মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রথমে তারা ফেসবুকে ভুয়া আইডি ও নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেন। যারা নিতান্তই সাধারণ তাদের মধ্যে কেউ কেউ বন্ধুত্ব তৈরি করে। এই সুযোগে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দামি উপহার পাঠান এবং সেটি কাস্টমসে আটকে আছে ছাড়িয়ে আনতে হবে বলে মোটা অঙ্কের টাকা চান। সেক্ষেত্রে বাংলাদেশি কেউ কাস্টমসের কর্মকর্তা অথবা সি অ্যান্ড এফ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার কাজে সহায়তা করে।

তিনি আরও বলেন, প্রতারক চক্রের গ্রেফতার সদস্যরা জেনেটার নামে একজন নারীর ভুয়া আইডি খুলে ভুক্তভোগী মোহাম্মদ আরিফুল ইসলাম ফয়সালের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। জেনেটার নিজেকে একজন আমেরিকান হিসেবে পরিচয় দেন এবং ভুক্তভোগী আরিফুল ইসলামকে কুরিয়ারের মাধ্যমে উপহার পাঠাবে বলে জানায়। এরপর আরিফুলকে উপহার সামগ্রী পাঠানোর কথা বলে চক্রটি বিভিন্ন সময়ে নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয়। তার কাছ থেকে মোট ২২ লাখ ৬৮ হাজার টাকা প্রতারণা মাধ্যমে নেয় এই চক্রের তিন সদস্য। ভুক্তভোগী আরিফুল ইসলাম ফয়সাল রাজধানীর বিমানবন্দর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন।

সিআইডির এই কর্মকর্তা বলেন, গ্রেফতার আসামিদের কারো কাছেই পাসপোর্টের কোনো কপি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ নেই। অবৈধভাবে তারা বাংলাদেশে অবস্থান করে আসছিলেন। বিষয়টি নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব এবং তাদের চোখে আরো কোনো সদস্য আছে কি-না তা জেনে তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

রেজাউল হায়দার বলেন, গ্রেফতার আসামিরা আক্রমণাত্মক। অভিযানকালে তারা পুলিশ সদস্যদের ওপর বিভিন্ন ধরনের হামলার চেষ্টা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯