শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে সুরমার প্রেম খাচায় মামাসহ কয় পুরুষ

বরিশালে সুরমার প্রেম খাচায় মামাসহ কয় পুরুষ

বিষয়টি সুরমার বাবা-মাও আঁচ করতে পারলেও সম্ভাব্য আর্থিক সুযোগ-সুবিধা পাওয়ায় মৌন সম্মতি জানায়। তাদের নিরব সম্মতি এবং বরিশালে বিভিন্ন কাজে ওই তরুণকে ব্যবহার করায় ওই পরিবারের সম্পর্ক আরও দৃঢ় হয়। শুধু সুরমার বাবা-মা নয়, স্থানীয়রাও এই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক আঁচ করতে পারলেও মামা-ভাগ্নি পরিচয় দেয়ায় কেউ বিষয়টি নিয়ে মাখামাখি করতে আগ্রহী হয়নি জানিয়েছে স্থানীয় বেশ কয়েকজন। প্রকারন্তে ভাগ্নি থেকে প্রেমিকা সুরমার যাবতীয়

খরচসহ তার পুত্রের পড়ালেখার ব্যয়ভার ওই তরুণ বহন করা শুরু করে। এছাড়া বিভিন্ন সময় নানান অজুহাতে আর্থিক সহায়তা নেয়। এভাবে নগদ প্রায় দুইলাখ টাকা হাতিয়ে নেয়। সুরমা ঝালকাঠির ডা: আলাউদ্দিনের একটি ডায়াগনিস্টিক ল্যাবের ফার্মেসিতে কর্মরত থাকায় সেখানে প্রেমিক ওই তরুণ প্রায়শঃই যাতায়াতে অপরাপর কর্মচারীরা মামা হিসেবে চিনলেও নেপথ্যের প্রেম-কাহিনী কমবেশি সবাই অবগত ছিল। সেই ল্যাব কর্মচারীরাই ওই তরুণের কাছে অভিযোগ স্বরূপ জানিয়ে দেয় সুরমার প্রকৃত রূপ, অন্যের সাথে প্রেমে ব্যস্ততার গোপন খবর। ইতিমধ্যে তরুণের মধ্যেও সন্দেহ জাগে তার সেলফোন প্রায় রাতেই দীর্ঘ সময় ওয়েটিং থাকায়। একপর্যায় নিশ্চিত হয় সুরমার আরও দুই যুবকের সাথে সমানতরাল সম্পর্ক রেখে চলেছে। এই নিয়ে তাদের মধ্যে বিবাদ দেখা দিলে মানঅভিমানের নানা পর্বে দু’জনে দুই প্রান্তে অবস্থান নেয়। পরে যদিও আবার একই মোহনায় মিলিত হয়। এরমধ্যে ওই তরুণ সুরমার সাথে অন্য দুই যুবকের সম্পর্কের বিষয় শতভাগ নিশ্চিত হয় তার সেলফোনের মেসেঞ্জারের বিভিন্ন ম্যাসেজ ও অডিও কল রেকর্ড দেখে ফেলায়। পরিস্থিতিতে সুরমা এবার বিয়ের জন্য পিড়াপিড়ি শুরু করে। কিন্তু প্রতারিত হওয়ায় যুবকের মন গলাতে পারছিল না। এক পর্যায় আত্মহত্যার হুমকি দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে সম্প্রতি আবারও মামা সম্পর্কের সূত্র ধরে ওই তরুণকে একত্রে রাত্রিযাপনে প্রস্তাব দিয়ে নিজের বাসায় নিয়ে যায় বাবা মায়ের অগোচরে। ওই দিন রাতেই সুরমার গোপনীয়তা ওই তরুণ হাতেনাতে পেয়ে যায়, একাধিক সিমসহ বিভিন্ন যুবকের সাথে কিভাবে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। এর মধ্যে বরিশাল শহরের পল্লী বিদ্যুতের জনৈক এক ঠিকাদারের সেই পুত্র বর্তমানে সৌদি প্রবাসী এবং ঝালকাঠির সোহেল মোল্লা ও মনিরের নাম সামনে চলে আসে। খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হওয়া যায় ঠিকাদারের পুত্র কর্মসূত্রে সৌদি যাওয়ার পরও তার সাথে সম্পর্ক রাখতে না চাইলেও প্রায়শঃ তার ইমুতে নক করতো। কিন্তু বরিশালের সেই তরুণ বিষয়টি জানতে পেরে ফেসবুক ম্যাসেজারের মাধ্যমে প্রবাসীকে যুবককে জানিয়ে দেয় সুরমার সাথে তার প্রেম সম্পর্ক রয়েছে। এরপর প্রবাসী যুবকও নিজে কিভাবে এই তরুণীর রাহুগ্রাস থেকে বেড়িয়ে এসেছে তা জানিয়ে বলেন, তার কাছেও খবর রয়েছে ঢাকার এক যুবকের সাথে সুরমার প্রেমকাহিনী। সেই প্রেম সম্পর্কে সুরমার মা অবগত ছিল বলে ওই প্রবাসী যুবকের দাবি। এদিকে ক্ষুব্ধ তরুণ বিভিন্ন মাধ্যমে জানতে পারে তার সাথে সম্পর্ক চলমান থাকার মাঝে ঝালকাঠি শহরের সোহেল মোল্লা ও মনিরের সাথেও সম্পর্ক রেখে চলছিল। এদের মধ্যে মনির সাথে সম্পর্ক গভীর বলে নিশ্চিত হওয়ায় সেলফোনে মনির এ কথা স্বীকার করে গভীর রাতে দীর্ঘ সময় কথা বলার বিষয়সহ বিভিন্ন তুলে ধরে। এছাড়া সুরমার ফোন রেকর্ডিং এবং ইমুতে তাদের আলাপচারিতায় উভয়ের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠার বেশ কিছু প্রমাণ পাওয়া যায়। কে এই মনির? তা অনুসন্ধনে গিয়ে জানা গেলো একটি ওষুধ কোম্পানীর প্রতিনিধি হিসেবে সুরমার কর্মস্থল সেই ল্যাবে যাতায়াতের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। এরপর স্বামী-স্ত্রীর ন্যায় সময়ভেদে বিভিন্নস্থানে গিয়ে তারা একাত্রিত্ব হয়। এসব বিষয় নিয়ে বরিশালের এই আত্মীয় সম্পর্কের তরুণ সুরমার মা-বাবার কাছে তাদের সম্পর্কের কথা উপস্থাপন করে তার সাথে প্রতারণাসহ একাধিক যুবকের সাথে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলার বিচার চায়। এ সময় তার পরিবার স্বীকার করে নেয় তাদের মেয়ের চরিত্রহীনতার কথা। একই সাথে সুরমার কর্মস্থলসহ পার্শ্ববর্তীরাও ওই তরুণের কানে সুরমা সম্পর্কিত নানা কাহিনী তুলে দেয়। ওই তরুণের ভাষ্য, সম্ভবত সম্প্রতি এক রাতে তাকে হত্যার পরিকল্পনা নিয়ে ছিল। সেই রাতে একাত্রিত থাকার পাশাপাশি তাদের মধ্যে চলমান বিবাদ নিরসনের প্রস্তাবে তরুণকে ঝালকাঠির বাসায় যেতে আকৃষ্ট করে। কিন্তু সার্বিক আলামতে লক্ষণ ভালো নয়, আঁচ করতে পেরে ওই তরুণ একত্রে থাকলেও রাতে না ঘুমিয়ে ভোরেই বরিশালে ফিরে আসে। এরপর নানান মাধ্যমে জানতে পারে সুরমা বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ায় বরগুনার মিন্নির অনুকরণে একাধিক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সর্বশেষ তার অজানা কাহিনী মামা সম্পর্কের তরুণ প্রেমিক উদঘাটন করায় তার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে, মামলার জড়িয়ে ফাঁসিয়ে দেয়ার কথাও বলা হচ্ছে। এ প্রসঙ্গে তার বাবার সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি মেয়ের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায় সুরমার প্রেম প্রতারণার বেশ কিছু উদাহরণ তুলে ধরায় চুপছে যান। নিজ থেকেই ঘটনার সমাপ্তি টানতে এই প্রতিবেদককে মধ্যস্তকারী হিসেবে মিমাংসা করে দেয়ার প্রস্তাব দেন। কিভাবে হবে মিমাংসা এমন প্রশ্নের উত্তরে পিতা রহিম জানান, সম্পর্কে মামার সাথে প্রেমের সম্পর্কের বিষয়টি চেপে যাওয়াই ভালো। জানা গেছে, ওই তরুণের পিতাকে ম্যানেজ করে তাদের পক্ষে নেয়ায় ঝালকাঠির বাসায় বেশ কিছু দিন ধরে রেখেছে। এদিকে অপর একটি সূত্র জানায় সুরমার কর্মস্থল অর্থাৎ ল্যাব মালিক ডা: আলাউদ্দিনও সুরমা সম্পর্কে কর্মবেশি অবগত। তার ল্যাবে এধরণের বহু যুবকের আসা যাওয়া থেকে সুরমার চরিত্র তার কাছে আয়নার মত পরিষ্কার হলেও নিজের স্বার্থগত কারণে তাকে কর্মস্থলে আগলে রেখে। এই প্রতিবেদক সুরমা সম্পর্কে তার কাছে জানতে চাইলে কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে এক প্রকার হুমকি স্বরূপ বলেন, সাংবাদিকের তিনি ধারধারেন না। ঝালকাঠির এসপি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পনিরের সাথে তার সম্পর্ক থাকার শক্তির সমর্থের কথা জানিয়ে পরোক্ষভাবে এ বিষয় নিরব থাকার উপদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯