সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ জুলাই করোনা নেগেটিভ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ জুলাই করোনা নেগেটিভ

নিউজ ডেস্ক :: করোনায় আক্রান্ত হয়ে তিনদিনে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বৃহস্পতিবার সন্ধ্যায় সিএমএইচ হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগ নেতা ও তার ঘনিষ্টজন মাহমুদুল হক খান মামুন। তিনি জানান, ২৮ জুন সংসদ ভবনে করোনা শনাক্তের জন্য স্যাম্পল দিয়েছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্তের কোন উপসর্গ না থাকার পরেও পজিটিভ রিপোর্ট আসায় মন্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। এই কারণে তিনি বাজেট অধিবেশনে যোগ দিতে পারেননি। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন পরীক্ষা করেন। বৃহস্পতিবার পরীক্ষার প্রতিবেদনে করোনা নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাসায় ফিরে যান।

আওয়ামী লীগ নেতা আরো জানান, প্রতিমন্ত্রী সম্পূর্ন সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে থাকবেন। তার বাসায় থেকে মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজ-খবর রাখবেন। প্রতিমন্ত্রী সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯