শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাজী মামুনুর রশিদ এরশাদ ট্রাস্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

কাজী মামুনুর রশিদ এরশাদ ট্রাস্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :: প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের পুত্র এরিককে দেখভালের জন্য গঠিত এরশাদ ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে কাজী মামুনুর রশিদকে। বৃহস্পতিবার (২ জুলাই) ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এরশাদপুত্র এরিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ট্রাস্টি সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, শাহতা জারাব এরশাদ এরিক, ব্যারিস্টার কাজী রুবায়েত হাসান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বর্তমানে ট্রাস্টির চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন থাকায় ট্রাস্টির কার্যক্রম পরিচালনার জন্য কাজী মামুনুর রশিদকে এ নিয়োগ দেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সভায় আগামী ১৪ জুলাই এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ এপ্রিল এরশাদ নিজের নামে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ট্রাস্টের অসিয়তনামায় বলা হয়েছে, ট্রাস্টের আয় থেকে তার ছেলে শাহতা জারাব এরিক এরশাদের ভরণ-পোষণের পর উদ্বৃত্ত অর্থ সামাজিক কাজে ব্যয় করা হবে।

ট্রাস্টটি গঠনের সময় এর পরিচালক করা হয় মেজর (অব.) খালেদকে। সদস্য হন এইচ এম এরশাদ নিজে। এছাড়া এরিক, এরশাদের চাচাতো ভাই মুকুল ও ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীরকে সদস্য করা হয়। এরশাদের মৃত্যুর পর গত জানুয়ারিতে বোর্ডের এক সভায় ট্রাস্টির পরিধি বাড়ানো হয়। জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ ও বিদিশার আইনজীবী ব্যারিস্টার রুবায়েত হাসানকে সে সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯