শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
রিপন রানা :: বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপরি ঘর। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরটিতে মানবেতর দিন কাটছে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগম। প্রায় ৬০ বছর বয়সী এ বৃদ্ধা স্বামী-সন্তানসহ সব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি জানতে পেরে মাত্র ১২ ঘন্টার মধ্যে জেলা প্রশাসক বরিশাল
এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে আজ ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান নিলুফার বাড়ি গিয়ে তাকে বিভিন্ন ফলমূল, ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি এবং নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেম। এসময় উপস্থিত ছিলেন
চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আবদুল আজিজ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসা বরিশাল সদর শ্যামল সেন গুপ্ত, ইউপি সদস্য মামুন উপস্থিত ছিলেন। প্রায় ১৫ বছর আগে স্বামী আজাহার আলী মারা যান।
হতদরিদ্র স্বামী নিলুফার জন্য শুধুমাত্র বসত ভিটেটুকু ছাড়া অন্য কোনো সহায়-সম্পদ রেখে যাননি। বৃদ্ধ নিলুফা এখন ভিক্ষা ছাড়া আর কোনো কাজই করতে পারছে না। তাই কোনো উপায় না দেখে বর্তমানে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জীবন চালাচ্ছেন।