সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরানে রাজধানী তেহরানের পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড

ইরানে রাজধানী তেহরানের পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড

অনলাইন নিউজ :: ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহত হয়নি এবং স্থাপনার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা দেশটিতে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা নজরদারিতে রেখেছে এক লাখ বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত ৮ মিটার ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সেগুলোর একটি। রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এই স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা।

সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালবন্দি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সিকে বলেছেন, পারমাণবিক ওই স্থাপনায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। স্থাপনাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নাতাঞ্জ শহরের গভর্নর রমজান আলী ফেরদৌসি বলেছেন, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দিতে পারেননি।

ইরানের আণবিক শক্তি সংস্থার একদল বিশেষজ্ঞ পারমাণবিক ওই স্থাপনার অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছেন।

দেশটির সরকারি সংবাদসংস্থা আইআরএনএকে বেহরুজ কামালবন্দি বলেন, দূষণ ছড়ানোর কোনও শঙ্কা নেই। কারণ এই স্থাপনাটির একটি ক্ষেত্র নিস্ক্রিয় ছিল এবং সেটি নির্মাণাধীন থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো স্থাপনায় এর কোনও প্রভাব পড়েনি।

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি অনুযায়ী তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে রাজি হয় ইরান। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ইরান পারমাণবিক প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে। চুক্তি থেকে বেরিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯