শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢামেক স্টাফদের থাকা-খাওয়া বাবদ যেভাবে ২০ কোটি টাকা বিল করে

ঢামেক স্টাফদের থাকা-খাওয়া বাবদ যেভাবে ২০ কোটি টাকা বিল করে

নিজস্ব প্রতিবেদক :: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় স্বাস্থ্যখাতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে সরকার। কিন্তু এতেও উঠেছে দুর্নীতির অভিযোগ। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসার দায়িত্বে থাকা স্টাফদের থাকা-খাওয়া বাবদ ২০ কোটি টাকার বিল নিয়ে নুতন বিতর্ক দেখা দিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রীও গত সোমবার এ নিয়ে জাতীয় সংসদে বিরক্তি প্রকাশ করেন।

চিকিৎসকদের খাবার ও থাকার বিল নিয়ে ক্ষুব্ধ সাধারণ চিকিৎসক ও কর্মচারীরা। তারা জানান, অনেক সুযোগ- সুবিধাই তারা পাচ্ছেন না। অথচ তাদের নামে এভাবে মোটা অঙ্কের বিল করে একটি চক্র সরকারি অর্থ আত্মসাতের ফন্দি আঁটছে। জানা গেছে, কৌশলে বিলের অঙ্ক বাড়িয়ে আত্মসাতের চেষ্টা করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তা এই কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে ধারণা করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

জানা গেছে, হাসপাতালের রেডিওলজি বিভাগের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত হোটেলে কেউ থাকেন না। অথচ মাসের পর মাস স্টাফদের থাকার বিল করা হচ্ছে। স্টাফরা এই হোটেলে থাকেন না বলে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ খাবারেরও কোনো চুক্তি করেনি। গতকাল নাম প্রকাশ না করার শর্তে রেডিওলজি বিভাগের একাধিক কর্মচারী এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আমরা হোটেলে থাকি না। বাসায় থেকেই ডিউটি ও খাবার খাই। অথচ আমরা কোনো বিল পাই না।

হাসপাতালের সূত্র মতে, রেডিওলজি বিভাগের ২১ জন কর্মচারীর জন্য গ্রীণ রোডের হোটেল মুনা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি করা হয়েছে। কিন্তু গত তিন মাস ধরে সেখানে রেডিওলজি বিভাগের কেউ থাকেন না। তবে মুনা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক পরিচয় দেয়া সজীব বলেন, ঢাকা মেডিকেলের ৬১ জন স্টাফ নিয়মিত তাদের হোটেলে থাকেন। খাবারের চুক্তি না থাকায় নিচের একটি হোটেল থেকে স্টাফরা খাবার খান।

এদিকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ডিউটি করেন এমন সকল স্টাফদের খাবারের বিষয়ে হোটেলের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ হাসপাতালের একটি সিন্ডিকেট হাসপাতালের কিচেনেই খাবারের আয়োজন করে হোটেলে পাঠাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তারা নিম্নমানের খাবার তৈরি করে উচ্চমূল্যের বিল করছেন। আর এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন হাসপাতালের দুই প্রশাসনিক কর্মকর্তাসহ কয়েকজন। শুরু থেকেই খাবারের মান নিয়ে অভিযোগ করে আসছেন চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। প্রত্যেকের খাবারের জন্য ৫০০ টাকা করে বরাদ্দ থাকলেও গড়ে ২৫০ থেকে ৩০০ টাকার খাবার দেয়া হয় বলে অভিযোগ আছে। মানের দিক দিয়েও সেটা নিম্নমানের। অভিযোগকারীরা জানিয়েছেন, প্রতিদিন সকালের নাস্তায় ডিম, কলা, রুটি, দুধ ও মিষ্টি দেয়া হয়। আর দুপুর ও রাতে সাদা ভাত, মাছ, মাংস ও সবজি। মাছ দেয়া হলে মাংস দেয়া হয় না।

হাসপাতালের প্রশাসনিক সূত্র মতে, করোনা ইউনিটের দায়িত্বপালনকারী চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের জন্য ৩০টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে মেডিকেল কর্তৃপক্ষ। এদিকে অনিয়মের অভিযোগ আসা এবং সমালোচনার মধ্যেই গতকাল জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, ঢাকা মেডিকেলের চিকিৎসক-কর্মচারীদের থাকা-খাওয়ার বিলে কোনো অনিয়ম হয়নি।

এদেক জানা গেছে, করোনাকালে জরুরি পরিস্থিতিতে বিলের বিষয়ে কেউ প্রশ্ন তুলবে না এমনটি ধরে নিয়ে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা বাড়তি বিল তৈরির কৌশল নেন। সূত্র আরো জানায়, বুকিং দেয়া হোটেলগুলো এই সময়ে এমনিতেই খালি পড়ে থাকতো। তাদের সঙ্গে চুক্তি হলেও বিলের অংশ ভাগ-বাটোয়ারার অলিখিত চুক্তি হয়। বিলের বিষয়টি প্রকাশ হওয়ার পর এখন ওই চক্রটি বেশ বেকায়দায় আছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, চিকিৎসক ও নার্সরা ৭ দিন ডিউটি করে পরবর্তী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকেন। সব মিলিয়ে তারা ২১ দিন হোটেলে থেকে ডিউটি করেন। পরবর্তীতে তাদের করোনা পরীক্ষায় যদি পজেটিভ আসে তবে তাদেরকে আইসোলেশন বা হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়। আর নেগেটিভ আসলে তাদেরকে হোম রেস্টে পাঠানো হয়। করোনা ইউনিট-১ ও ২ এ ৭০০ রোগীর জন্য তিন সপ্তাহে চিকিৎসক প্রয়োজন হয় ৫১০ জন। আর রেস্টে থাকেন ১৭০ জন। সবমিলিয়ে ১ মাসে আমাদের ৬৮০ জন চিকিৎসক লাগে। একইভাবে করোনার দুই ইউনিটে তিন সপ্তাহের জন্য নার্সের প্রয়োজন ৬৩৬ জন। আর ২১২ জন থাকেন হোটেলে। সবমিলিয়ে এক মাসে নার্স লাগে ৮৪৮ জন। ১ মাসে টেকনোলজিস্ট লাগে ৭৬ জন। চতুর্থ শ্রেণি ও নিরাপত্তাকর্মীদের ১৫ দিন পরপর ডিউটি করানো হয়। তার মধ্যে মাসে চতুর্থ শ্রেণির কর্মচারী লাগে ৪৫৬ জন। আর মাসে নিরাপত্তাকর্মী লাগে ২১৬ জন। সবমিলিয়ে তিন সপ্তাহের জন্য ১৮৯৪ জন জনবল লাগে করোনা ইউনিটে। আর ৩৮২ জন বিশ্রামে থাকেন। এক মাস কাজ করার জন্য মোট ২২৭৬ জন জনবল দরকার।

তিনি আরো বলেন, মে ও জুন মাসে করোনা চিকিৎসার জন্য কি পরিমাণ বাজেট লাগতে পারে সেজন্য মন্ত্রণালয় থেকে জুনের প্রথমদিকে আমাদের কাছে একটা বাজেট চাওয়া হয়েছিলো। তখন আমরা দুই মাসে ৪ হাজার জনবলের পেছনে ২০ কোটি টাকা লাগবে ধরে একটি বাজেট দিয়েছিলাম। তাদের থাকা-খাওয়া ও ট্রান্সপোর্টের জন্য এ বাজেট দিয়েছিলাম। থাকা-খাওয়ার বাইরে স্টাফদের আসা-যাওয়ার জন্য ১৫টি মাইক্রোবাস, দুটি বাস লাগে। সেখানে ৪০ লাখ টাকার মতো লাগে। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবারের বাজেট ৫০০ টাকা। হোটেলগুলোকে সেভাবেই বলা হয়েছে।

রেডিওলজি বিভাগের কর্মচারীদের নির্ধারিত হোটেলে কেউ থাকে না। অথচ তাদের নামে থাকা- খাওয়ার বিল করা হচ্ছে- এর জাবাবে তিনি বলেন, যাদের ডিউটি আছে তারা আসা-যাওয়া করবে। আর যাদের ডিউটি শেষ তারা দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে। তাদেরকে বলা আছে তারা হোটেলেই থাকবে ও খাওয়া-দাওয়া করবে। কিন্তু আমরা সব জায়গায় কন্ট্রোল করতে পারি না। আমাদের হাতে তেমন লোকও নেই যে হোটেলে গিয়ে তদারকি করবে। হোটেলগুলোকে বলা আছে কেউ যদি না থাকে তবে আমাদের যেন তথ্য দেয়। কিছু কিছু তথ্য আমাদের কাছে এসেছে। অনেকে দেরি করে এসেছে বা বাইরে চলে গেছে। আমরা তাদের শাস্তি দিয়েছি। ফোন করে জবাবদিহিতা করেছি। আমরা আমাদের মতো বিষয়গুলো কন্ট্রোলের চেষ্টা করেছি। আর যদি হোটেলে না থাকে তবে ব্যক্তিগতভাবে গিয়েছে।

মেডিকেলের কেন্টিন থেকে স্টাফদের খাবার দেয়া হচ্ছে- এর জাবাবে তিনি বলেন, এটা কেমনে সম্ভব? খাবারের বিষয়টি হোটেলের সঙ্গে আমাদের চুক্তি আছে খাবার ও থাকা বাবদ এত টাকা পাবে। এটা একটা ভুল তথ্য। তবে রেলওয়ে হাসপাতাল আমরা চালাচ্ছি। ওখানের রোগীদের খাবার আমাদের কিচেনে তৈরি হচ্ছে। আমরা এখান থেকে গাড়ি করে তিন বেলা খাবার পৌঁছে দেই।

এ কে এম নাসির উদ্দিন আরো বলেন, চিকিৎসক, নার্স, কর্মচারীদের স্ট্যাটাস অনুযায়ী ৩০টি হোটেলের সঙ্গে আমরা চুক্তি করেছি। হোটেলগুলো সিলেক্ট করেছে আমাদের নিরাপত্তা বাহিনী। তারা এগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের চার সদস্যবিশিষ্ট কমিটি আছে যারা হোটেল সিলেকশন ও অন্যান্য বিষয়ে কাজ করে। এর মধ্যে করোনা ইউনিটের বিভাগীয় প্রধান, এনেস্থেশিয়ার বিভাগীয় প্রধান, একজন উপ-পরিচালক ও সহকারী পরিচালক রয়েছেন। আমরা যখন আমাদের ডাক্তার- নার্সদের জন্য চাহিদার কথা জানাই তখন তারা নিরাপত্তাকর্মীরা আমাদের তথ্য দেয়। তখন আমাদের টিম দর ঠিক করা থেকে শুরু করে অন্যান্য সুবিধা যাতে দেয় সেভাবে আলোচনা করে হোটেলগুলো নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেলের এই পরিচালক আরো বলেন, আমরা যখন শুরু করি তখন লকডাউন ছিলো। কোনো হোটেলই খোলা ছিলো না। আমাদের নিরাপত্তাকর্মীরা হোটেল মালিকদের সঙ্গে আলোচনা করে তারাই ঠিক করেছে। শুরুতে যে হোটেল পেয়েছি সেগুলোর সঙ্গে চুক্তি করেছি। পরে অন্যান্য হোটেল খোলার পর আমরা দরাদরি করে অন্য হোটেল ঠিক করেছি। এখন পর্যন্ত ৩ হাজার ৬৮৮ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা হোটেলে থেকে ডিউটি করেছেন। এরমধ্যে ডাক্তার আছে ১২৫৮ জন, ১৫৬৭ জন নার্স, ৫০ জন টেকনিশিয়ান, ১৬ জন ফার্মাসিস্ট, ৪৪৩ জন বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং ৩৫৪ জন আনসার সদস্য রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯