শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাবুগঞ্জে চাচি ডেকে আশ্রয় নিয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: আটক ধর্ষক

বাবুগঞ্জে চাচি ডেকে আশ্রয় নিয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: আটক ধর্ষক

নিউজ ডেস্ক :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর আগরপুর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের মামলায় জাকির সিকদার (৩০) নামে মাদকাসক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতার জাকির সিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মেডিকেল পরীক্ষার জন্য ওই বৃদ্ধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাকির সিকদার উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের খালেক সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার ৪ ছেলে-মেয়ে ঢাকায় থাকায় বৃদ্ধা বাড়িতে একা থাকেন। বৃদ্ধার বাড়ির পার্শ্ববর্তী একটি টিনের ঘরে জুয়ার আসর বসত। সেখানে মাদকও সেবন করা হতো। ওই জুয়ার আসরে যাওয়া আসা ছিল জাকির সিকদারের। কয়েকদিন আগে এক রাতে জাকির সিকদার নেশা করে চেচামেচি করে। এতে বৃদ্ধার ঘুমের ব্যাঘাত ঘটে। বৃদ্ধা ঘর থেকে বের হয়ে জাকির ও অন্য জুয়াড়িদের বকাঝকা করেন এবং পরবর্তীতে সেখানে নেশা ও জুয়ার আসর বসালে পুলিশে অভিযোগ করার কথা বলেন।

স্থানীয়রা জানান, ওই ঘটনার জের ধরে সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনে এসে বৃদ্ধাকে চাচি বলে সম্বোধন করে বাইরে আসতে বলে জাকির। এ সময় ঘরে একাই ছিলেন ওই বৃদ্ধা। দরজা খুলে বৃদ্ধা বাইরে এলে নেশা করে চেচামেচি করার জন্য জাকির তার কাছে ক্ষমা চায়।

এ সময় জাকির বৃদ্ধাকে বলে সে জুয়া খেলা ও নেশা করা ছেড়ে দিয়েছে। সে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে চায়। তবে কারা যেন পুলিশের কাছে তার নামে অভিযোগ দিয়েছে। জুয়া খেলা ও নেশা করার জন্য পুলিশ তাকে ধাওয়া করছে। ধরতে পারলে আটক করে থানায় নিয়ে যাবে। এসব কথা বলে বাকি রাতটুকু ওই বৃদ্ধার বাড়িতে থাকার জন্য আশ্রয় চায় সে।

জাকিরের কথা শুনে সরল বিশ্বাসে ওই রাতে জাকির সিকদারকে নিজের শয়নকক্ষের পাশের একটি কক্ষে থাকতে দেন ওই বৃদ্ধা। এরপর রাত ২টার দিকে বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে জাকির। ঘটনার আকস্মিকতায় বৃদ্ধা জ্ঞান হারান। ধর্ষণ শেষে রাতেই পালিয়ে যায় জাকির সিকদার। পরে প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে আগরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পরে বৃদ্ধার ছেলে মঙ্গলবার ঢাকা থেকে বাড়িতে আসেন এবং বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জাকির সিকদারকে গ্রেফতার করে।

বাবুগঞ্জ থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গৌরনদীর সরিকল এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে গ্রেফতার করে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত জাকির সিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মেডিকেল পরীক্ষার জন্য ওই বৃদ্ধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯