শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা ৪নং চাঁদপাশা ইউনিয়নের চাচা ও চাচাতো ভাই এবং স্থানীয় কিছু বকাটে দেড় বিরুদ্ধে প্রবাসী মোঃ সাহজুল মল্লিকের জমি দখল ও মিথ্যা মামলা রাতের আধারে ঘর ভাঙ্গচুর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘর ভাঙ্গচুর মিথ্যা মামলা ও হামলার শিকার প্রবাসী সাহজুল মল্লিক (৩৬)।
রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর মৌজার ৫১২ নং এস.এ খতিয়ানের ২৩৯৪ দাগের ১২ শতাংশ জমি নিয়ে কুয়েত প্রবাসী শাহজুল মল্লিকের সাথে সাবেক ইউপি মেম্বার শাহনাজ পারভিন রাণীর দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
ওই বিরোধ নিষ্পত্তিতে কিছুদিন আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের পরে সালিশগণের সিদ্ধান্ত মোতাবেক গত ১৮ জুন একটি বসতঘর উত্তোলন করেন শাহজুল মল্লিক গংরা। ওই বসতঘর নির্মাণকাজে বাঁধা দিতে ব্যর্থ হয়ে মারপিট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতিপক্ষের ৯ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় ২০ জুন একটি মামলা দিয়ে প্রবাসী উপর হামলা ও রাতের আধারে ঘর ভঙচুর ঘরের মালামাল লুট।
হামলার শিকার শাহাজুল মল্লিক বলেন, আমি প্রবাসী ভাড়িতে জগা-জমিন নিয়ে বুজ করার মতো কোন লোক থাকে না এর সুবাদে নতুন বিএস জরিপ আমার চাচারা নিজেদের নামে করে নিয়েছে। এমনকি তারা তা গোপন করে রেখেছে আমরা জানিনা । সে বলেন, আমরা ঘর তুলতে গেলে বাধা দেয় তখণ আমরা বলি পূর্ব পুরুষ থেকে আমরা জমিন ভোগ দখলে কখনো বাধা দিলেন না এখন কেনো হয়রানি করছেন। তবে বিষয়টি এলাকার স্থানীয় সালিশ বর্গদের সাথে আলাপ করি তারা বলেন, ঠিক আছে যেমন বাধা দিয়েছে তখন বসাবসী করো। তাই আমি বিদেশ থেকে আসার পর থেকে বহু বার বসাবসী হয়েছে কাগজে তারা জমিন পায়না এবং তারা বলেন, আমরা আদালত মামলা করাবো বলে আর জমিনের কাছে আসেনি এখন আমি ঘর তুলতেছে তা দেখে তারা বাধা দিলোনা কিন্তু রাতের আধারে আমার প্রবীন মা খালারা বাসায় ঘুমায় হঠাৎ করে রাত পনে এক টার সময় ঘর ভাঙ্গচুর করে আমার বাসা ওই ঘরের বিপরীত পাশে আমরা সবাই ঘুমাই তাদের সন্ত্রাসী হামলার শব্দ শুনে অনেক লোক জরো হয়েছে এবং আমাকে কে যেনোও ডাকে এমন শব্দ শনে বাহিড়ে বেড় হলে তারা আমাকে দাওয়া করে আমি বাসায় চলে যাই ।
সে আরো বলেন, এলাকার সালিশ তোয়াক্ক না করে এমনকি অপরাধ তারা করে আবার আমাদের মিথ্যা মামলা দিয়ে পুলিশ ধারা হয়রানি করার চেষ্টা করছে। তবে এয়ারপোট থানার ওসি ভালো লোক বিদয় আমরা এলাকায় থাকতে আছি। তারা আমাদের ঘটনা স্থানে এসে পুনরায় আবার স্থানীয়ভাবে জামেলা মিমাংশা করতে বলছেন। কিন্তু তারা আমাদের দেখে বিভিন্ন খারাব ভাষায় কথা বলেন, এবং দেখে নেওয়া হুমকি দেয়। এবং তারা বলেন, জমি থাকলেই খাওয়া যায় না টাকা, বুদ্ধি, এবং দলীয় শক্তি ও পুলিশ হাতে থাকা লাগে। কিন্তু মূল হামলার উৎসাহ কারী শাহানাজ পারভিন রাণী (৪৫) ওয়ার্ড বিএনপির সাবেক মহিলা ইউপি সদস্য। রাতের আধারে জমিন অবৈধভাবে দখলকারিরা আমাদের জমিন ছেড়ে দিতে বলেন।
এবং আরো বলে এখন তো ঘর ভাঙ্গচুর করেছে এবং মিথ্যা মামলা দিয়েই কিন্তু এখানেই আমাদের মিশন শেষ না। হামলাকারিরা হলো নুর মহাম্মারে ছেলে অহিদুল ইসলাম মাসুম (২৮), হাতেম আলির ছেলে নুর মহাম্মাদ (৫৬), আবদুল রহিম মল্লিকের মেয়ে শাহানাজ পারভিন রানী (৪৫), মাসুদ পারভেজের স্ত্রীরি শারমিন সাকিল (২৫), আবদুল রশিদ পঞ্চায়েতের ছেলে সাইফুল ইসলাম দিপ্তি (৩৭)সহ আরো কিছু। ভুক্তভোগীদের দাবী জমি আমাদের সব সময় আমরা ভোগদখলে ছিলাম। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমাদের জমিতে আমরা বসবাস করে আসিতেছি। কিন্তু আমার চাচাতো ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় আমাদের জমি দখল করার পায়তারা এবং আমাদের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা এবং ঘর ভাঙচুর করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনায় জড়িত দোষি ব্যক্তিদের শাস্তি দাবি করে এবং আইনের সুষ্ঠ প্রয়োগের মাধ্যমে হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান।