শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে এসিল্যান্ড এর উদ্যোগে খেজুর গাছের চারা রোপন কাজের উদ্বোধন

বরিশালে এসিল্যান্ড এর উদ্যোগে খেজুর গাছের চারা রোপন কাজের উদ্বোধন

আনোয়ার হোসেন :: বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নে ভূমি অফিসের জমিতে দেড়শত খেজুর গাছের চারা রোপন করেছেন স্থানীয় এক ব্যাক্তি। বরিশাল উপজেলা ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড) মোঃ মেহেদী হাসান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রয়োজনে চন্দ্রমোহন তসিল অফিসের জমিতে খেজুর গাছে চারা রোপনের আয়োজন করেন।

শনিবার দুপুর ১২টায় বরিশাল সদর উপজেলা ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন তসিল অফিসের পুকুর পারে খেজুর গাছের চারা রোপনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল কাউনিয়া থানা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক ও সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন এবং চন্দ্রমোহন ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খেজুর চারাসহ বিভিন্ন প্রজাতির চারা রোপনের উদ্যোক্তা মোঃ সানাউল আলম। এসময় ভূমি কর্মকর্তা (এসিলেন্ট) মোঃ মেহেদী হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে মাসব্যাপী সারাদেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নে ভারসাম্য রক্ষার মাধ্যমে সবুজ (বেস্টনি) পৃথিবী গড়াঁর লক্ষ্যেই গাছ রোপনের কোন বিকল্প নেই। খেজুর চারা রোপনের মধ্যে দিয়ে প্রতিটি মানুষকে নিজের বাড়ির আঙ্গিনায়, পতিত জায়গায় গাছ লাগানোর আহবান জানিয়ে বলেন গাছ মানুষকে অক্রিজেন দেয় তেমনি বেচেঁ থাকার প্রয়োজনে বেশী বেশী করে গাছ লাগিয়ে নিজে বাচুন পরিবেশ রক্ষা করার আহবান জানান তিনি।

একটি ফলজ গাছ যেমন পরিবারের সদস্যদের সুস্বাদু বিষমুক্ত ফল খাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয় তেমনি একটি গাছ বড় করে বিক্রি করলে অর্থনৈতিক সফলতা ও আসে বলে মনে করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯