শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে প্রথম ধাপে দুটি ওয়ার্ড লকডাউন

বরিশালে প্রথম ধাপে দুটি ওয়ার্ড লকডাউন

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টিকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা কমিটি। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলো লকডাউন করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেলে কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগরীর ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত ওয়ার্ডগুলোর লকডাউন বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

কমিটির সভাপতি সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে সভায় যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডিজিএফআই পরিচালক কর্নেল জিএস মো. বাকের, শেখ হাসিনা সেনানিবাস ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল আবেদী হাসান, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক অসিতবরণ সরকার, বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার জিএম স্বপন কুমার দাস এবং বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. আজমল হুদা মিঠু সরকার।

সভায় চিহ্নিত ওয়ার্ডগুলোতে জনসাধারণের চলাচল ও সার্বিক কার্যাবলি নিয়ন্ত্রণের জন্য এলাকাভিত্তিক লকডাউন বাস্তবায়নে আলোচনা হয়। এছাড়া লকডাউন চলাকালীন স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা, নৌ ও সড়কপথে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, লকডাউন এলাকার জনগণের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়াসহ সংশ্লিষ্ট বিষয়ে করণীয় সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলো লকডাউন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯