শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রাকের ধাক্কায় চালক নিহত আহত হেলপার

ট্রাকের ধাক্কায় চালক নিহত আহত হেলপার

নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীতে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় ইসহাক আলী (৪৬) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের এক হেলপারও। তার অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ট্রাকচালক কুষ্টিয়া জেলার সদর থানার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত হেলপারের নাম হোসেন আলী (২২)। তিনিও একই গ্রামের বাসিন্দা। তাকে বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, পাথরবোঝাই বেশ কয়েকটি ট্রাক হিলি থেকে রাজশাহী হয়ে রাজবাড়ী যাচ্ছিল। ট্রাকগুলো খড়খড়ি বাইপাস কাগজ মিলের সামনে আসলে সামনের একটি ট্রাক ব্রেক কষে। এ সময় পেছনের একটি ট্রাক গিয়ে সামনে ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হন পেছনের ট্রাকচালক ইসহাক আলী ও হেলপার হোসেন আলী। পরে তাদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন।

এসআই রবিউল ইসলাম আরও জানান, বর্তমানে নিহত ট্রাকচালক ইসহাক আলীর মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে। আহত হেলপার হোসেন আলী হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। এখন নিহতের স্বজনরা রাজশাহী এসে পৌঁছালে তার মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯