মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ১৮০ জটিল রোগে রোগীকে আর্থিক সহায়তা

বরিশালে ১৮০ জটিল রোগে রোগীকে আর্থিক সহায়তা

নিউজ ডস্কে :: ‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ স্লোগান উপজীব্য করে বরিশালে ১৮০ রোগীকে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে দেওয়া এসব অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার।

এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সমাজসেবা বিষয়ক প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ১০ উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত ১৮০ রোগীর প্রত্যেককে ৫০ হাজার করে টাকার চেক দেওয়া হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯