শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে করোনা আক্রান্ত রোগী হাজার ছাড়ালো

বরিশালে করোনা আক্রান্ত রোগী হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক :: বরিশালে নতুন করে আরও ৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭ জনে। বুধবার (১৭ জুন) জেলাটিতে ৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১৭৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার (১৮ জুন) দিনগত রাত ১২টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত আরও ৬০ জনের মধ্যে রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঁচ জন, আরআরএফের দু’জন, জেলা পুলিশের এক জন ও র‌্যাব-৮ এর চার সদস্য। বাকি আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ছয় জন নার্স ও চার জন স্টাফ ও এক জন মেডিকেল টেকনোলজিস্ট ।

এছাড়া বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন ব্যক্তি রয়েছেন। বাকিদের মধ্যে বরিশাল নগরের বগুরারোড, ভাটিখানা, বাংলাবাজার, বটতলা, নবগ্রাম রোড, সাগরদী, সদর রোড, রূপাতলী, কাউনিয়া, সিঅ্যান্ডবি রোড, বজলু কমিশনার গলি, আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ ও করিম কুটির এলাকার ২০ জন এবং মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে উজিরপুর উপজেলায় এক জন ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন পুলিশ সদস্য রয়েছেন।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান  জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৬০ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। উল্লেখ্য বরিশাল জেলায় মোটা আক্রান্তদের মধ্যে ২৭৬ জন নারী ও ৭৮১ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে রয়েছেন শূন্য থেকে ২০ বছরের মধ্যে ৫৬ জন, ২০ থেকে ৫০ বছরের মধ্যে ৮০৯ জন ও পঞ্চাশোর্ধ ১৯০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯