শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে করোনার আক্রান্ত নারী থেকে ৩ গুণ বেশি পুরুষ

বরিশালে করোনার আক্রান্ত নারী থেকে ৩ গুণ বেশি পুরুষ

নিউজ ডেস্ক :: বরিশাল জেলায় হাজার ছাড়িয়েছে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা। সর্বশেষ হিসেব অনুযায়ী বরিশাল জেলায় ১ হাজার ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। যার মধ্যে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, র‌্যাব ও পুলিশ সদস্য এবং ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা গত ১২ এপ্রিল প্রথমবারের মতো ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২ মাসের ব্যবধানে এ সংখ্যা হাজারের ওপরে গিয়ে দাঁড়িয়েছে।

এরমধ্যে জেলায় ১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছেন। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় মোট শনাক্তদের মধ্যে ২৭৬ জন নারী ও ৭৮১ জন পুরুষ করোনায় আক্রান্ত। যে হিসেবে নারীদের থেকে প্রায় ৩ গুণ বেশি পুরুষের শরীরে করোনা পাওয়া গেছে। আর মোট শনাক্তদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৫৬ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৮০৯ জন এবং পঞ্চাশোর্ধ ১৯০ জন ব্যক্তি রয়েছেন।

যে হিসেবে সব থেকে বেশি আক্রান্ত রোগী সংখ্যা ২০ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে। যা ২০ বছরের নীচের রোগীর থেকে ১৪ গুণের বেশি এবং ৫০ বছরের ঊর্ধ্বের রোগীদের থেকে ৪ গুণের বেশি। এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৮৩৩ জন, সদর উপজেলায় ১৭ জন, বাবুগঞ্জে ৩৭ জন, উজিরপুরে ৩৮ জন, মেহেন্দীগঞ্জে ২২ জন, বাকেরগঞ্জে ৩০ জন, হিজলায় ৮ জন, মুলাদীতে ১৭ জন, বানারীপাড়ায় ২২ জন, আগৈলঝাড়ায় ১২ জন এবং গৌরনদীতে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়।

মোট শনাক্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ১৪ জন মৃত্যুবরণ করেছেন, যারমধ্যে বরিশাল নগরে ৮ জন, মুলাদী উপজেলায় ২ জন, বাবুগঞ্জ উপজেলায় ২জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন এবং গৌরনদী উপজেলায় ১ জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, গোটা বরিশালেই আক্রান্তের চিত্র কিছুটা এক। এখানে যেমন উপসর্গবিহীন রোগীর সংখ্যা কম, তেমনি তরুণ ও মধ্যবয়স্কদের আক্রান্তের সংখ্যাটাও বেশি। সবার উচিত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯