শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা এটিএম মোস্তফা সরদার করোনায় আক্রান্ত

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা এটিএম মোস্তফা সরদার করোনায় আক্রান্ত

মামুন আহমেদ :: বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ)-এ ভর্তি হয়েছেন। মঙ্গলবার(১৬ জুন) সকালে তিনি সিএমএইচ-এ পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসার পরে তিনি সেখানে
ভর্তি হন। জানা গেছে, এটিএম মোস্তফা সরদার গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তার জামাতা মেজর সাব্বির আহমেদ বানারীপাড়া থেকে ঢাকায় নিয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ)-এ প্রথমে পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসায় সেখানে ভর্তি করান। এদিকে বানারীপাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি, বিডিএস’র এরিয়া ম্যানেজার, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯