শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় বাবা-ছেলেকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর থানাধীন উত্তর আড়াইপাড়া এলাকার বাসিন্দা হানিফ বয়াতী (৬০) ও তার ছেলে নাসির বয়াতী (২৭)।
সোমবার (১৫ মে) রাতে বরিশাল র্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়। এরআগে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন তেরখাদিয়া গ্রাম থেকে তাদের দুইজনকে আটক করে।
আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে রাজৈর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে।