শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুড়িগ্রামের করোনায় আক্রান্ত দায়রা জজ ও এএসপি

কুড়িগ্রামের করোনায় আক্রান্ত দায়রা জজ ও এএসপি

নিজস্ব প্রতিবেদক :: কুড়িগ্রাম জেলা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং জেলা পুলিশের নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) করোনায় আক্রান্ত। সোমবার (১৫ জুন) পাওয়া রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

দুই দিন জ্বর থাকায় নমুনা দেয়ার পর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা এএসপি লৎফর রহমানের। তবে তার কোনো উপসর্গ নেই এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান। এসপি বলেন, আক্রান্ত পুলিশ কর্মকর্তা সুস্থ রয়েছেন। এরপরও তাকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ জুন) পাওয়া তথ্য অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৬। এরমধ্যে জেলা পুলিশের মোট ৮ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯