মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মঠবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাকির গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাকির গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ জাকির হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে থানা পুুলিশ। ঘোষের টিকিকাটা গ্রাম থেকে আজ সোমবার (১৫ জুুন) দুুুপুরে ঘোষের টিকিকাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী জাকির উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা গ্রামের রশিদ খানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে , উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের নুরুজ্জামান হাওলাদারের বাড়ির সামনে রাস্তার ওপর মাদক ব্যবসায়ী জাকির মাদক কেনাবেচা করছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে মাদক উদ্ধারের অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মাদক ব্যাবসায়ী জাকিরকে গ্রেপ্তার করে। এ সময় জাকিরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান মিলু বরিশালটাইমসকে জানান, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া জাকির হোসেনের বিরুদ্ধে থানার এসআই মাইনুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯