শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এ জে বাবুল আর নেই

বানারীপাড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এ জে বাবুল আর নেই

বার্তা পরিবেশক :: বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার(অলিরবাড়ি) গ্রামের সন্তান, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী, নিউইয়র্কের ‘মান্নান গ্রুপ’র অন্যতম স্বত্বাধিকারী, ‘আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স(ABBA)’র অন্যতম পরিচালক ও “জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র অন্যতম উপদেষ্টা এ জে বাবুল(৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কের বাফেলো সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার সময় অনুযায়ী সোমবার রাত ৩টায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা-সহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, কে এম শফিকুল আলম জুয়েল, রেজাউল ইসলাম বেল্লাল, জাকির হোসেন জীবন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, এ জে বাবুল বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রয়াত ইউনুস আলী মিয়ার বড় ছেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯