শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাগেরহাটের ইউপি সদস্যের মা ১৭ বছর ধরে দুই নামে ভাতা তুলছেন

বাগেরহাটের ইউপি সদস্যের মা ১৭ বছর ধরে দুই নামে ভাতা তুলছেন

নিজস্ব প্রতিবেদক :: বাগেরহাটের ফকিরহাটে ১৭ বছর ধরে একাই দুই নামের বিধবা ভাতা উত্তোলন করছেন এক নারী ইউপি সদস্যের মা দোলেছা বেগম। ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য তাছলিমা বেগম লতার মা এ ভাতা উত্তলোন করে আসছেন।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সোমবার (১৫ জুন) দুপুরে দোলেছা ও দেলেছা নামের বই দুটি জব্দ করেছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে বাড়ইডাঙ্গা গ্রামের মৃত ওহাব মোড়লের স্ত্রী দোলেছা বেগমের নামে একটি বিধবা ভাতার কার্ড চালু হয়। ২০০৩ সালে দোলেছা বেগম নিজের ও স্বামীর নাম পরিবর্তন করে আবারও বিধবা ভাতার আবেদন করেন। সেখানে তিনি নিজের নাম দেলেছা বেগম ও স্বামী মৃত আব্দুল ওহাব হিসেবে তালিকাভুক্ত হন। দোলেছা বেগমের মেয়ে তাছলিমা বেগম লতা ওই এলাকার সংরক্ষিত নারী ইউপি সদস্য হওয়ায় যাচাই বাচাই ছাড়াই ওই তালিকা সমাজসেবা অফিসে পাঠানো হয়। একই ব্যক্তির নামে দুটি কার্ড চালু হয়ে যায়। এরপর থেকে এ পর্যন্ত দুই নামেই ভাতা উত্তোলন করে আসছেন সংরক্ষিত নারী ইউপি সদস্য তাছলিমা বেগম লতার মা দোলেছা বেগম। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা সমাজসেবা কার্যালয়ে জানায়। পরে সমাজসেবা কার্যালয় দোলেছা বেগম ও দেলেছা বেগম নামের বই দুটি জব্দ করে।

দোলেছা বেগমের মেয়ে লখপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য তাছলিমা বেগম লতাকে বার বার ফোন দিলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, আমি ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হই। এর আগে যেসব ঘটনা ঘটেছে সেটা আমার দেখার সুযোগ ছিল না।

যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে দেশের প্রচলিত আইনে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী বলেন, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে আমরা বিষয়টি জানতে পেরে দেলেছা ও দোলেছা বেগমের বই দুটি জব্দ করেছি। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন. বিষয়টি শুনেছি। সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯