শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের আলামিন নগর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নারীর (৮০) মরেদহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় মরেদহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় কিছু জানা যায়নি।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, এলাকাবাসী শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে আমাদের জানালে আমরা গিয়ে তা উদ্ধার করেছি। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এটি হত্যা না অন্য কিছু এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।