শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপা স্বামী-স্ত্রী মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপা স্বামী-স্ত্রী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: নাটোরের বড়াইগ্রামে একটি ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে উম্মে হাবিবা (৫) তাদের একটি শিশু। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার বনপাড়া বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চকনুর গ্রামের আব্দুল ওহাব শেখ (৩০) ও তার স্ত্রী স্বর্ণা খাতুন (২৩)।

ওহাব শেখ বনপাড়া পৌরসভার গুনাইহাটি মসজিদের ইমাম হিসেবে কর্মমর ছিলেন বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে ধানের তুষবোঝাই একটি ট্রাক নাটোর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে বনপাড়া বাজারের নতুন বাজার ব্রিজ এলাকায় এলে সড়কে গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে যাত্রীবাহী একটি অটোভ্যানের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের শিশুটি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনায় আহত শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ ও বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯