সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নগরীর টিয়াখালি সড়কের ১০ কোটি টাকার নকল ওষুধসহ আটক-২

নগরীর টিয়াখালি সড়কের ১০ কোটি টাকার নকল ওষুধসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে এসিআই, কেমিস্ট, জেসন, গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডসহ দেশীয় এবং ভারতীয় বেশ কয়েকটি কোম্পানির আনুমানিক প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত ও মূলহোতা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মাসুম বিল্লাহ (২৭) ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা নুরে আলমকে (২৩) গ্রেফতার করা হয়েছে। যাদেরকে ১ বছর করে কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমান।

কেমিষ্ট ল্যাবরেটরিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজল ঘোষ জানান, খবর আসে একটি চক্র বরিশাল নদীবন্দর থেকে তাদের কোম্পানির লোগোযুক্ত কাগজের প্যাকেট (কার্টুন) সংগ্রহ করছে। কিন্তু এসব প্যাকেটের কোন অর্ডার তাদের ছিলো না। বিষয়টি তারা তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রশাসনকে জানালে তাদের সহযোগিতায় নদী বন্দর এলাকা থেকে সোমবার (১৫ জুন) দুপুরে মোঃ মাসুম বিল্লাহ ও নুরে আলমকে সেইসব প্যাকেটসহ আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যানুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ড্রাগ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বরিশাল নগরের সাগরদী এলাকার টিয়াখালি সড়কের ডাক্তারবাড়ি সংলগ্ন একটি টিনশেড বসতঘরে অভিযান চালানো।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, টিনশেড ঘরটিতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ, উৎপাদন ও বাজারজাত সামগ্রী জব্দ করা হয়েছে। এরমধ্যে কিছু প্রসাধনী সামগ্রীও রয়েছে।

তিনি জানান, এ ঘটনার সাথে জড়িত দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নকল ওষুধ প্রস্তুতকরণের এ কারখানাটি সিলগালা করা হয়েছে। এ কাজের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরও খোঁজা হচ্ছে।

ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা জানান, মধ্যে দেশীয় এসিআই, কেমিস্ট, জেসন, গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডসহ বিভিন্ন কোম্পানির নকল প্রস্তুত করা ওষুধ এবং প্রস্তুতকরণের বিভিন্ন সামগ্রী এ কারখানাতে পাওয়া গেছে। পাশাপাশি ভারতীয় গোদরেজ, গুরুদেব, ডাবর আমলা নামক বিভিন্ন পণ্য পাওয়া গেছে।

প্রাথমিকভাবে গ্রেফতারদের কাছ থেকে যেটুকু জানা গেছে, তারা এসব কোম্পানীর পণ্য এখানে বসে তৈরি করতো এবং পার্শবর্তী বিভিন্ন জেলায় বিক্রির কার্যক্রম পরিচালনা করতো।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯