রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লন্ডনে পুলিশের ওপর হামলায় শতাধিক বিক্ষোভকারীকে আটক

লন্ডনে পুলিশের ওপর হামলায় শতাধিক বিক্ষোভকারীকে আটক

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যের রাজধানী শহর লন্ডনে পুলিশের ওপর অতর্কিতে হামলার পর তৈরি সংঘর্ষের ঘটনায় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। লন্ডনের কেন্দ্রস্থলে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে ভাস্কর্য রক্ষা করছে বলে দাবি করে। যাদের বেশিরভাগ উগ্র-ডানপন্থি সংগঠনের কর্মী। খবর বিবিসি। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর বিক্ষোভ শুরু হয় লন্ডনেও। বিক্ষোভকারীরা উপনিবেশিকতার ধারক হিসেবে খ্যাত লর্ড ক্লাইভসহ দাশপ্রথা ও বর্ণবাদের অভিযোগে অনেকের ভাস্কর্য ভেঙ্গে ফেলে। উগ্র ডানপন্থী সংগঠনের এসব কর্মী সেগুলো রক্ষার দাবি করে পুলিশের ওপর চড়াও হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হোয়াইটহলের ওয়ার মেমোরিয়ালের ও পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত উইনস্টন চার্চিলের মূর্তির পাশে জড়ো হওয়া এসব বিক্ষোভকারীর বেশিরভাগই ছিল শ্বেতাঙ্গ। বিক্ষোভের এক পর্যায়ে উগ্র এসব বিক্ষোভকারী পুলিশের ওপর হামলা চালায়।

লন্ডন পুলিশ জানিয়েছে, এ হামলা তাদের হামলায় ছয় পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এক বিবৃতিতে দুই পুলিশ সদস্যসহ ১৫জনকে সেবা দেয়ার কথা জানিয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী বিক্ষোভের ঢেউ বিশ্বব্যাপী শুরু হয়েছে। তারই অংশ হিসেবে লন্ডনের বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মূর্তিতে ‘ওয়াজ এ রেসিস্ট’ কথাটা লিখে দিয়েছিল। দেশটির বিক্ষোভকারীরা লন্ডন ছাড়াও অন্যান্য শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

বিক্ষোভকারীদের এহেন আচরণে ক্ষেপে যায় দেশটির উগ্র-ডানপন্থিদের একটি বড় দল। তাই তারা লন্ডনের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ দেখানোর এক পর্যায়ে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশের দিকে পাথর, বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারার পাশাপাশি পুলিশ সদস্যদের লাথি-ঘুষিও মারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯