সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে

সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে

নিউজ ডস্ক :: সিলেটে বিভাগে আরও ৮৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে বিভাগে ২ হাজার ২৫০ জন করোনা আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের ৪০ জন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাব থেকে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাব থেকে ১৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ঢাকা থেকে আরও ৩৫ জনের করোনা শনাক্তের রিপোর্ট আসে।

শুক্রবার (১২ জুন) দিনগত রাত পৌনে ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে শনাক্ত ৪০ জনই বিভাগের বাসিন্দা। এরমধ্যে সিলেট মহানগর ও সদর এলাকার। তন্মধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৯ জন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ১০ জন, ইউমেন্স মেডিক্যাল কলেজের ৫ জন, সরকারের একটি বিশেষ বাহিনীর ৮ জন এবং বাকিরা সিভিল সার্জন কার্যালয়ের।

শাবিপ্রবির পিসিআর ল্যাব থেকে সুনামগঞ্জের আক্রান্তদের মধ্যে আছেন জেলা সদরের ২ জন, জগন্নাথপুরের ৫ জন, দোয়ারাবাজার ও জামালগঞ্জের ৩ জন করে এবং বিশ্বম্ভরপুর উপজেলার একজন। এছাড়া ঢাকা থেকে ই-মেইলে আসা করোনা পজিটিভ ৩৫ জনের ২ জন সুনামগঞ্জের এবং বাকিরা সব সিলেটের বলে জানিয়েছেন ডা. আনিসুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরে সিলেটের তথ্য মতে, নতুন ৮৯ জনসহ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৫০ জনে। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৪৫ জন। আর মারা গেছেন ৪৪ জন। সিলেট জেলায় নতুন ৭৩ জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১০ জনে। বিপরীতে সুস্থ হয়েছে ১৩৮ জন।

আর মারা গেছে ৩৩ জন। সুনামগঞ্জে নতুন ১৬ জনসহ ৪৩৫ জন আক্রান্তের বিপরীতে ৯৯ জন সুস্থ হয়েছে, মারা গেছে ৪ জন। হবিগঞ্জে ২২৭ জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছে ১৪২ জন এবং মারা গেছে ৩ জন। মৌলভীবাজারে ১৭৮ জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছে ৬৬ জন এবং মারা গেছে ৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯