শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ময়মনসিংহের গার্মেন্টসকর্মী লাভলী হত্যার রহস্য উদঘাটন

ময়মনসিংহের গার্মেন্টসকর্মী লাভলী হত্যার রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কচুক্ষেত থেকে লাভলী আক্তার (৩০) নামে এক গার্মেন্টসকর্মীর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। সেই সঙ্গে ঘাতক রাজাবালীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে রাজাবালী।

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ছয় মাস আগে মোবাইল ফোনের সূত্র ধরে রাজাবালীর সঙ্গে পরিচয় ঘটে লাভলীর। এরপর প্রেম ও একাধিকবার শারীরিক সম্পর্কও হয় তাদের মধ্যে। অনেকদিন ধরেই বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল লাভলী। তবে বিয়ে করতে নারাজ ছিল রাজাবালী। প্রথমবার ডেকে এনে ভালোভাবে তাকে ফেরত পাঠালেও দ্বিতীয়বার গত ৯ জুন বিয়ে করবে বলে ফের ডেকে এনে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে একটি কচুক্ষেতে লাভলী আক্তারের বিবস্ত্র মরদেহ ফেলে পালিয়ে যায় রাজাবালী।

ওসি আরও জানান, পরদিন সকালে সেই মরদেহ উদ্ধারের পর অভিযানে নামে ডিবি পুলিশ। ওই নারীর সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতরে কাগজে লিখা একটি মোবাইল নম্বরের সূত্র ধরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। পরদিন নিহতের বাবা ফুলবাড়িয়া থানায় একটি মামলা করেন। শুরু থেকেই পুলিশ সুপারের নির্দেশনায় মামলাটি ডিবি পুলিশ তদন্ত করতে থাকে। এছাড়াও বিভিন্ন সংস্থা মাঠে কাজ করতে থাকে। টানা প্রায় ৪৮ ঘণ্টা মাঠে থেকে তথ্যানুসন্ধান চালিয়ে ও প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতককে বৃহস্পতিবার (১১ জুন) রাতে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ঘাতক রাজাবালী হত্যার দায় স্বীকার করে। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি শাহ কামাল আকন্দ জানান, ফুলবাড়িয়ার বাসিন্দা রাজাবালীর স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। প্রায় ২০ বছর আগে সে বিয়ে করেছে। অপরদিকে লাভলী আক্তারেরও আগে একটি বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বছর দুয়েক ধরে গাজীপুরের কোনাবাড়িতে ভাড়া বাসায় থেকে গার্মেন্টেসে কাজ করতেন। ওই সংসারে ৭ বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতি থানার ছিন্নাই পাড়া গ্রামে।

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, অজ্ঞাত মরদেহ হওয়ায় এর রহস্য উদঘাটন পুলিশের জন্য চ্যালেঞ্জিং ছিল । তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অপরাধীকে শনাক্ত করা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯