শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেধাবী ছাত্রী ইসরাত জাহান সন্তান জন্মের পরে আইসিইউর অভাবে মারা গেলেন

মেধাবী ছাত্রী ইসরাত জাহান সন্তান জন্মের পরে আইসিইউর অভাবে মারা গেলেন

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইসরাত জাহান উষ্ণ তিন হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে অবশেষে মারা গেছেন। শুক্রবার (১২ জুন) সকাল থেকে ঘুরে ঘুরে বিকেল তিনটার দিকে মারা যায় উষ্ণ। এ মৃত্যুর জন্য মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালকে দায়ী করেছেন নিহত উষ্ণের দুলাভাই বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরিয়ান মো. ইসমাইল হোসেন।

শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্তের ভয়ে হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত উষ্ণের দুলাভাই বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরিয়ান মো. ইসমাইল হোসেন জানান, উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামের ওয়াহিদ ভূইয়ার মেয়ে ও বারদী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান উষ্ণ শনিবার (৬ জুন) সিজারের মাধ্যমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেন। বৃহস্পতিবার (১১ জুন) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়।

পরে তিনি সোনারগাঁয়ের আলমদীর বাড়িতে গেলে শুক্রবার সকালে তার খিচুনি হয়ে মুখ দিয়ে লালা বের হতে থাকে। দ্রুত তাকে পুনরায় মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউর দোহায় দিয়ে কোন চিকিৎসা দেয়নি। তারা উষ্ণকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠায়।

ঢামেক হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে। সেখানে আইসিইউ খালি না থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

মৃত ইসরাত জাহান উষ্ণ বারদী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের আওতায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে পড়ছিলেন।

ফোনে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালের নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে কেউ ফোন রিসিভ করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯