শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বান্দরবানের লামা উপজেলায় আরো একটি বন্য হাতির মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় আরো একটি বন্য হাতির মৃত্যু

নিউজ ডস্ক :: বান্দরবানের লামা উপজেলায় আরো একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি খালকুইল্যা পাড়ার ঝিরিতে হাতিটির মৃত দেহটি পাওয়া যায়। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ১২ বছর হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে হাতিটির মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা -এ নিয়ে নানান প্রশ্ন সৃষ্টি হয়েছে। এ নিয়ে গত সাত মাসে উপজেলায় ৪টি হাতির মৃত্যুর ঘটনা ঘটে।

সূত্র জানায়, শনিবার সকালে ঝিরিতে একটি মৃত বন্য হাতি দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবদুর রহিম ও বন বিভাগ কর্তৃপক্ষকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে শনিবার দুপুরে ডুলহাজারা সাপারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমান ও লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নূরে আলম হাফিজসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করেন। পারাপারের সময় কাটা তারের বেড়া কিংবা পাহাড় থেকে পড়ে আহত হয়ে হাতিটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান, লামা সদর রেঞ্জ কর্মকর্তা নূরে আলম হাফিজ। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রহিম বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে বন্য হাতিটির মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ নভেম্বর একই ইউনিয়নের ইয়াংছা সলিমুল হক চৌধুরীর বাগানে একটি, ১৯ নভেম্বর কুমারী চাককাটাররিতে একটি বাচ্চা বন্য হাতি ও ৩০ নভেম্বর ইসকাটাকার ঝিরিতে একটি বন্য হাতির মৃত্যু হয়। এসব হাতি হত্যার অভিযোগে পৃথক মামলা করেন বন বিভাগ।

বন্যহাতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত জানা যাবে কি কারণে হাতিটি মারা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯