শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল চাঁদার দাবিতে ব্যবসায়িকে কুপিয়ে হত্যার মামলার আসামী গ্রেফতার

বরিশাল চাঁদার দাবিতে ব্যবসায়িকে কুপিয়ে হত্যার মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের ঝালকাঠি জেলার সদর থানাধীন কলেজ মোড় এলাকা থেকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামী জিসান (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। নিহত মামুন এক জন গাছ ব্যবসায়ী ছিলো। আসামী রাব্বী এবং জিসান চাঁদা দাবি করলে মামুন মাতুব্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করে।

গত ১২ জুন রাতে রাব্বী এবং জিসান পথরোধ করে মামুন মাতুব্বরকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত মামুন মাতুব্বরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। আসামী রাব্বী ও জিসান এলাকায় মাদক ব্যবসা করতো এবং বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলো। উক্ত ঘটনার পর বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম জিসান(২৫), পিতা- জহির, সাং- রুপাতলী ভাষানি সড়ক, ২৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, বিএমপি, বরিশাল বলে জানায় এবং প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীকে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯